admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন বাংলাদেশ ঝুঁকির পথে হাঁটছে। করোনাভাইরাসের মহামারি প্রতিরোধের অংশ হিসেবে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এবারের লকাডাউনে সকল প্রকার শিল্প ও কল-কারখানা বন্ধ রয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, তবে শুক্রবার সরকারের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, আগামী ১ আগস্ট রোববার থেকে পোশাক শিল্পসহ দেশের সকল ধরনের কল-কারখানা স্বাস্থবিধি মেনে খোলা যাবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে গার্মেন্টস খোলার অনুমতি দিতে অনুরোধ করেন ব্যবসায়ীরা। এদিকে, দেশে কোভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, চলমান কঠোর লকডাউনের মধ্যে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত ভাইরাসটির সংক্রমণের ঝুঁকি আরো বাড়িয়ে দেবে।
আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ দেশের রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানা খুলে দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। তার মতে, কল-কারখানায় স্বাস্থ্যবিধি যদি যথাযথভাবে মানা না হয়, তাহলে করোনার সংক্রমণ আরো বাড়তে থাকবে। জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে দুই সপ্তাহের কঠোর লকডাউন অবশ্যই একটি বিজ্ঞানসম্মত পন্থা। অথচ সরকারের পক্ষ থেকে সর্বশেষ যে সিদ্ধান্ত নেওয়া হলো, তাতে নিশ্চিতভাবে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।