admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
অক্টোবর মাসেও কমেছে প্রবাসী আয়, কমেছে রেমিট্যান্স। সদ্য সমাপ্ত অক্টোবর মাসেও কমেছে প্রবাসী আয়। এ নিয়ে টানা কয়েক ধরেই প্রবাসী আয় কম এসেছে। অথচ করোনা মহামারির মধ্যেও প্রবাসী আয় রেকর্ড গড়েছিল। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কম। গেল মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০২ মিলিয়ন ডলার। সেই হিসেবে গেল মাসে রেমিট্যান্স কম এসেছে ৪৫৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রিপোর্ট থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার। সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান দুর্বল হয়েছে।
এর অন্যতম কারণ হিসেবে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০ শতাংশ কম। গত বছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।