admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ আগামী ৫ই জানুয়ারি ইউপি নির্বাচনে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আমরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল হাসান। ২৬ শে ডিসেম্বর রবিবার বিকেলে আগামী ৫ই জানুয়ারি সাভার উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম (পিপিএম) সাভার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ৩নং ওয়ার্ডের বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ওসি কাজী মাঈনুল ইসলাম সাধারণ জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা স্ব শরীরে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ৫ ই জানুয়ারি ভোট হবে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। আপনার ভোট আপনি দিবেন। ভোট কেন্দ্রে আপনাকে ভোট দিতে কেউ বাধা দিলে বা কোনো বিশেষ ব্যক্তিকে ভোট দিতে বাধ্য করলে সঙ্গে সঙ্গে আমাদের (পুলিশ) জানাবেন। পুলিশ তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল চলাচল করতে পারবেনা। নির্বাচন এলাকা গুলোতে সার্বক্ষণিক সাভার মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখবেন। যেসব মোটরসাইকেলের কাগজপত্র থাকবেনা সঙ্গে সঙ্গে সেগুলো আটক করে থানায় নিয়ে যাবে। কোনো বহিরাগত লোকজন নির্বাচন এলাকায় প্রবেশ বা অকারণে ঘুরাঘুরি করবেন না।
কারণ ছাড়া যেসকল বহিরাগত লোকজন নির্বাচন এলাকায় প্রবেশ বা ঘুরাঘুরি করবেন তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হবে। নির্বাচন উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি (অপারেশন) আল আমিন, ওসি (ইন্টেলিজেন্ট) মাকারিয়াস সহ সাভার মডেল থানা পুলিশ সদস্যরা।