admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
মোঃ নাহিদ উজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম, অস্বচ্ছল ও অসহায়দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ছবি, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সহ সভাপতি আফজাল শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা,শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমুখ। পরে দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত হয়।