admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ কাদিয়ানীদের জলসা ঘিরে উত্তপ্ত পঞ্চগড়। শুক্রবার জুময়ার নামাযের পর তৌহিদি জনতা বিক্ষোভ বের করলে পুলিশ বাঁধা দেয় এতে সংঘর্ষ বাঁধে। এ সময় তৌহিদি জনতা বিক্ষুব্ধ হয়ে বাড়িঘরে আগুন ও ভাংচুর চালায়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল, রাবার বুলেট,ফাঁকা গুলি নিক্ষেপ করে।পরিস্থিতি ভয়াবহ হলে পরে বিজিবি, র্যাব যোগ দেয়। ১ জন নিহত এবং ৬০ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। তবে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৩,৪,৫ মার্চ পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা অনুষ্ঠানের ঘোষণায়।কাদিয়ানীদের সালানা জলসা বন্ধে তৌহিদি জনতার এ কর্মসূচি। পরিশেষে মুসলিম জনতার চাপে পঞ্চগড় জেলা প্রশাসন কাদিয়ানীদের ইস্তেমা বন্ধ করার ঘোষনা দিয়ে বন্ধ করল প্রশাসন। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম ভাইয়ের মারফতে পঞ্চগড় পুলিশ সুপার তাদেরকে জানিয়েছেন আজকে থেকে কাদিয়ানীর জলসা বন্ধ। তাই পুলিশ প্রশাসন কে তৌহিদী জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের জলসা বন্ধ করার জন্য।