admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
১৬ ডিসেম্বর দিয়াবাড়ি-আগারগাঁও প্রথম সেকশন মেট্রোরেল চালু। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন মেট্রোরেলের প্রথম সেকশন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে। আজ বুধবার রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শনের সময় এ আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমাদের সিস্টেমকে আমি বিশ্বাস করি এবং কর্মী, ইঞ্জিনিয়ার যারা কাজ করছে তাদের ওপরও আস্থা আছে। তারাও এ দেশের নাগরিক এবং তাদের মধ্যে দেশপ্রেম আছে। সেই আস্থা ও ভরসায় বলছি, বিজয় দিবসে মেট্রোরেলের আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করতে পারবো বলে আশা করছি।
পরিকল্পনামন্ত্রী বলেন, এটা অবশ্যই অভিলাস ও ইচ্ছে। কিন্তু কাজ যারা করছেন, বিশেষ করে টেকনিক্যাল লোক, তাদের কথা বিবেচনায় রাখতে হবে এবং আমার বিশ্বাস, তারা কাজটা করবেন। কারণ তাদের ওপর সরকার ও জনগণের আস্থা আছে। ২০২১ সালের মহান বিজয় দিবসে প্রথম সেকশনটা করতে পারবো এবং সরকার প্রধানও তাই চান। তিনি (শেখ হাসিনা) ইতোমধ্যে এটা শেষ করতে অনুরোধও করেছেন, যোগ করেন তিনি। সরকারের পক্ষ থেকে অন দ্য স্পট অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ডাবল কাজ, ত্রিপল কাজ, খেয়ে না খেয়ে কাজ করেন। তবুও বিজয় দিবসের মধ্যে এই রানটা শেষ করে দেখিয়ে দেন।