হোম
রংপুর

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ও অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানিয়েছেন তার সহশিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, বগুড়ায় ‘নসীব সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগের মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন জয়। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে একই সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন তারা। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হয়েছিলেন সোহেল। তাকে নিতে নিচে গাড়িও অপেক্ষা করছিল।

এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে গেলে রুম থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। জয়ের ভাষ্য অনুযায়ী, পড়ে যাওয়ার পর সোহেলের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।  এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন তিনি। প্রথমে উপস্থিত কয়েকজনের ধারণা হয়েছিল, ফল খাওয়ার কোনো প্রতিক্রিয়া থেকে এমনটি হতে পারে। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। দীর্ঘ অভিনয়জীবনে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট,ফ্যামিলি ক্রাইসিসসহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেতা। তার স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আকস্মিক এই মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে
রংপুর 4 hours আগে

কুয়াশার চাঁদরের ঢাকা পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস।
রংপুর 8 hours আগে

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
আইন-বিচার 1 day আগে

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৫ বছর পর নিজ দেশে ফিরলেন নেপালি
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবি’র অভিযানে ভারতীয় সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।
অর্থনীতি 2 days আগে

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

সারাদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে উত্তরবঙ্গের খেটে খাওয়া মানুষ।
জনদুর্ভোগ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরের উন্নয়ন নিয়ে মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক