admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বাংলাদেশ মানচিত্রে উত্তরে সীমান্তে ঘেঁষা তিন দিকে ভারত। এখানকার মানুষের জীবন মান নিম্ন আয়ের কৃষি নির্ভর। বরাবরই ভৌগোলিক কারণেই , শিল্প, বাণিজ্য, পিছিয়ে পরা জনগোষ্ঠী। পাশাপাশি শিক্ষা দীক্ষায় অনগ্রসর হওয়ায় এ অঞ্চলের মানুষ আর চিকিৎসা সেবা পাওয়া স্বপ্নের মতো। স্বাধীনতা পরবর্তী সময়ে চিকিৎসা সেবা খুড়িয়ে খুড়িয়ে চললেও মাঝে মাঝে কিছু কিছু সময় আশার আলো জ্বালিয়ে ছিল,খ্যাতিমান চিকিৎসক তারমধ্যে ছিলেন ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আবদুল মজিদ, ডাঃ রিয়াজুল ইসলাম, ডাঃ আজিজুল হক,বিগত দশ বছর ধরে হরিপুর মানুষ ভুলেই গিয়েছিল সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়।
গত বছর -২০২০ সালের প্রথম দিকে ৮ জন তরুণ ডাক্তার হাসপাতালে যোগদান করেন। সেই সাথে ১৯-৩-২০২১ ইং তারিখে ডাঃ মনিরুল হক খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা দায়িত্ব প্রাপ্ত হয়ে তরুণ ডাক্তারের সমন্বয়ে, হরিপুর হাসপাতালে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা কে নতুন উদ্যম যাত্রা শুরু করেন। ডাক্তার মোঃ মনিরুল হক খান ও আবাসিক মেডিকেল অফিসার, মোঃ আসাদুজ্জামান এর সমন্বয়ে নিভু নিভু চিকিৎসা সেবা ফিরে পেয়েছে প্রাণ । কিন্তু কিছু কিছু সমস্যার কারণে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা মোঃ মনিরুল হক খান এর নিকট হরিপুর হাসপাতালের সার্বিক বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, অনুমোদিত পদ সংখ্যা -৮২ তার মধ্যে কর্মরত -৪১ জন। তারমধ্যে অদৃশ্য শক্তির কারণে পেষণে আছে- ৭ জন।হরিপুর হাসপাতালের দীর্ঘদিনে সমস্যা গুলো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বিস্তারিত ভাবে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন,
ডাক্তারের অনুমোদিত পদ -২৭ টি কর্মরত- ৭,সিনিয়র স্ট্যাফ নার্স অনুমোদিত পদ ২০ কর্মরত -১৮,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুমোদিত পদ- ৮ কর্মরত -৬ জন,ফার্মাসিস্ট অনুমোদিত পদ-০২ কর্মরত -০০,প্রধান সহকারী পদ অনুমোদিত -১ কর্মরত- ০০, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক অনুমোদিত পদ- ০১ কর্মরত ০০, পরিসংখ্যানবিদ অনুমোদিত পদ- ০১ কর্মরত মোঃ আনোয়ার শাহাদাৎ পেষণে ঠাকুরগাঁও, ক্যাসিয়ার অনুমোদিত পদ -১ কর্মরত -০০।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর অনুমোদিত পদ- ৩ ,কর্মরত -৩ একজন পেষণে ঠাকুরগাঁও মোঃ ফিরোজ আলম। ওয়ার্ড বয় অনুমোদিত পদ- ৩, কর্মরত- ১ মোঃ আসাদুজ্জামান পেষণ ঠাকুরগাঁও। সিকিউরিটি গার্ড অনুমোদিত পদ -২ কর্মরত -১ মোঃ জাকির হোসেন পেষণে ঠাকুরগাঁও।অফিস সহায়ক অনুমোদিত পদ -৫ কর্মরত -২ অসুস্থ ১ জন, কুক মশালচি অনুমোদিত পদ -২ কর্মরত ০০ জন, পরিছন্নতা কর্মী অনুমোদিত পদ- ৫ জন কর্মরত- ১, মালি অনুমোদিত পদ -১ কর্মরত- ০০, আয়া অনুমোদিত পদ- ২ , কর্মরত -০০ মাঠ পর্যায়ে-৫ টি পদ শূন্য আছে।
হাসপাতালের পরিষ্কার পরিছন্নতা বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমরা নিজস্ব অর্থায়নে পরিছন্নতা কর্মী নিয়োগের মাধ্যমে পরিষ্কার পরিছন্নতা করে আসছি,আর কত সম্ভব। আমরা স্বল্প সংখ্যক চিকিৎসক ও কর্মচারী দিয়ে সেবা দিয়ে আসছি। এভাবে কখনোই ভালো মানের সেবা দেওয়া সম্ভব না। সরেজমিনে গিয়ে সাধারণ রোগীদের নিকট জানতে পাওয়া যায়, চিকিৎসা সেবার মান ভালো, পরিষ্কার পরিছন্নতা আর কিছু কর্মচারী পেষণ থাকার কারণে আমরা বঞ্চিত। হরিপুর সুধীমহলের দাবী পেষণে থাকা কর্মচারী গুলো কে অতিসত্বর হরিপুর হাসপাতালে ফিরিয়ে দেওয়া হোক এবং ডাক্তার সহ অন্যান্য পদ গুলোতে জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী।