admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান,হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল , অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহার পারভীন সুমি, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও সাম্প্রতিক উদ্বেগেজনক হারে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়া বিষয়গুলো আলোচনার মাঝে গুরুত্ব পায়। হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এর জনবলের অভাব ও গর্ভবতী মায়ের সিজার বিষয়টিও আলোচনারয় গুরুত্ব লাভ করে।
অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বর্তমানে কিছু জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে। বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করছি। আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।