সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ২৫ জুলাই ২০২৬ শনিবার পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও অবকাঠামোগত পরিস্থিতি সরজমিনে দেখেন এবং বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সিভিল সার্জনের সুনির্দিষ্ট নির্দেশনার মধ্যে হাসপাতাল প্রাঙ্গণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন,হাসপাতালের প্রবেশ মুখে সচেতনতা মূলক বিলবোর্ড প্রদর্শন, ডেঙ্গু প্রতিরোধ কল্পে ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বার্তার বিলবোর্ড স্থাপনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ক্যাম্পাস সহ হাসপাতালের ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করন, হাসপাতাল ক্যাম্পাসের ভেতরের জঙ্গল পরিষ্কার করা, সাপ্লাই পানির অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
এছাড়াও রান্নাঘরের ভেতরের নোংরা ও কালো পরিবেশ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ৫এস (5S) পদ্ধতি বাস্তবায়ন, ডিউিকালীন সময়ে সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্ধারিত অ্যাপ্রন/পোশাক পরিধান আইডি কার্ড ব্যবহার, এবং অফিস সহায়কদের বাধ্যতামূলক আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দেন।
হাসপাতালের অফিস রুম, পরিসংখ্যান রুম, ইপিআই রুম এবং ভায়া (VIA) রুমসহ সকল বিভাগে কার্যকারিতা ও পরিচ্ছন্নতা বৃদ্ধিতে ৫ এস (5S) পদ্ধতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন। অপরদিকে অফিসের সমস্ত বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিল, দ্রুত পরিশোধ করে তার হার্ড কপি সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
স্টোর, ফার্মেসি ও ল্যাবরেটরি পরিদর্শন স্টোরের ওষুধ গণনা করার পাশাপাশি সেগুলোর মেয়াদ উত্তীর্ণের তারিখ খতিয়ে দেখেন। এছাড়া, ফার্মেসি পরিদর্শন করে ‘লিভোফ্লক্সাসিন (Levofloxacin) ওষুধের সংখ্যা ও স্লিপ মিলিয়ে দেখেন। ল্যাবের সমস্ত রিএজেন্টের মেয়াদ আছে কিনা তা নিয়মিত খেয়াল রাখার এবং ফ্রিজে সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেন। এ সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন