admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ
স্বামীর সামনেই নববধূকে উত্যক্ত, ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার – কসবা পৌর এলাকার তালতলা গ্রামের মো. জলিল মিয়ার ছেলে জান্নাতুল মিয়া (২৩), মড়াপুকুরপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২৫) এবং কাঞ্চনমূড়ি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৪)। নববধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কসবা পৌর এলাকার ফুলতলী গ্রামের আবুল খায়েরের মেয়ে রাহিমা আক্তারের সঙ্গে আখাউড়া উপজেলার মীরপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মহসিন মিয়ার গত শনিবার বিয়ে হয়। বিয়ের পর গত মঙ্গলবার স্বামীসহ বাবার বাড়িতে আসেন রাহিমা।
এরপর বুধবার সকালে ওই নবদম্পত্তি পৌর শহরে কেনাকাটা করতে যায়। এ সময় গ্রেপ্তাররা রাহিমাকে উত্ত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে আক্রমণ করতে যায়। অবস্থা বেগতিক দেখে কেনাকাটা না করেই তারা বাড়ি ফেরেন। কিন্তু ওই তিন ছাত্রলীগ কর্মী বাড়িতে গিয়েও গালাগালি করতে থাকে এবং ওই নববধূর স্বামীকে হত্যা করার হুমকি দেয়। পরে রাহিমার বাবা মো. আবুল খায়ের পুলিশের পরামর্শে কসবা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি লোকমান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক ওই তিনজন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন।