হোম
নির্বাচিত কলাম

স্বাধীনতা ও বিজয়ের জীবন্ত স্মারক ফলন্ত তালগাছ হত্যা করছে পল্লী বিদ্যুৎ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের জীবন্ত স্মারক শতাধিক ফলন্ত তালগাছ হত্যা করছে পল্লী বিদ্যুৎ। বিজয়ের প্রথম বছরেই ১৯৭১ সালে একদল বৃক্ষপ্রেমী মুক্তিযোদ্ধা বিজয়ের নিদর্শন হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর রেলষ্টেশনের উত্তর পাশে শতাধিক তালগাছ রোপন করে। মুক্তিযুদ্ধের সংগঠক নশরতপুর কলেজের তৎকালীন অধ্যক্ষ আ ত ম শামছুল হক, মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, শাহাদত হোসেন ও মুক্তিযুদ্ধের সংগঠক সুনীল কুমার সরকার নেতৃত্বে স্বাধীনতার জীবন্ত স্মারক রচনা করেন।

নিবেদিত প্রাণ এসব মুক্তিযোদ্ধা শতাধিক তালগাছ রোপন করেন। মুক্তিযুদ্ধের সংগঠন আ ত ম শামছুল হক ধারণা করেছিলেন শতাধিক তালগাছ রোপন করলে কমপক্ষে ৭১টি তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের দৃষ্টান্ত হয়ে থাকবে। আর সে লক্ষ্যেই তালগাছ রোপন করেছিল। বগুড়ার পশ্চিমাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ ত ম শামছুল হকের হাত ধরে প্রায় শতাধিক ছাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় লাগানো তালগাছ গুলো আজ ৫২ বছর পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজয়ের চিহ্ন ও আলো ছড়াচ্ছিল। ফল দান করছিল। এই তালগাছ গুলোর দিকে তাকালেই মুক্তিযোদ্ধা সহ এলাকার মানুষের চোখ জুড়িয়ে যাচ্ছিল।

নশরতপুর রেলষ্টেশনের যাত্রী সাধারণ, হাট বাজারের ক্রেতা সাধারণ অপরূপ দৃষ্টিতে অবলোকন করতো এই মায়াবি তালগাছগুলো । হঠাৎ করে বিগত কয়েক বছর পূর্বে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের একটি সাব-ষ্টেশন নির্মাণ হলে নশরতপুর রেলষ্টেশনের দুই পাশে যথেষ্ট জায়গা থাকার পরও এই গাছ গুলোর উপর দিয়ে বিদ্যুতের হাইভোল্টেজ সরবরাহ লাইন টানা হয়। তারপর থেকে শুরু হয় ক্রমান্বয়ে এসব ফলন্ত তালগাছ কেটে ফেলা । মেরে ফেলেছে প্রায় ১০ থেকে ১২ টি তরতাজা তালগাছ। এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ৩০ থেকে ৩৫ টি তালগাছ। এসব তালগাছ না কাটার জন্য বহুবার মুক্তিযোদ্ধারা বাধা দিয়েছে কিন্তু কেউ কোন কর্ণপাত করেনি। ধীরে ধীরে হত্যা করা হচ্ছে বিজয়ের ও স্বাধীনতার জীবন্ত স্মারক।

বজ্রপাত থেকে রক্ষা পেতে সারা দেশে কোটি কোটি টাকা খরচ করে তালগাছ রোপন করা হচ্ছে। অথচ দেশের বীর সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের রোপিত সুস্থ সবল তাজা ফলন্ত ৫২ বছর বয়সী স্মৃতির তালগাছগুলো নির্বিচারে ধ্বংশ করছে পল্লী বিদ্যুৎ। বৃক্ষ নিধন আইনকে উপেক্ষা করে পল্লী বিদ্যুতের প্ল্যানিং ইঞ্জিনিয়াররা না দেখে না শুনে না জেনে এই জীবন্ত স্মারক ফলন্ত গাছগুলোর উপর দিয়ে হাইভোল্টেজ লাইন টেনে নির্বিচারে তালগাছ গুলো কেটে ফেলছে। এই গাছগুলো রোপনের পর মায়ের মমতা দিয়ে বেড়ে তুলেছিল মরহুম বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন। জীবন সায়ান্নে এসে শাহাদৎ হোসেন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। কারো হাত ধরে লাঠি ঠুকে ঠুকে এসে বলতেন বাবা দেখতো আমার তালগাছগুলো দেখতে কেমন লাগছে। সবাই তখন শাহাদৎ হোসেনের প্রশংসা করতো।

শাহাদৎ হোসেন অন্তরের চোখ দিয়ে এই তালগাছগুলো দেখতেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো। যারা তালগাছ ও শাহাদতের প্রশংসা করতো তাদের বুকে জড়িয়ে ধরতো। আজ মরহুম শাহাদৎ হোসেন বেঁচে নেই কিন্তু বেঁচে ছিল তালগাছ গুলো। স্বাধীনতা ও বিজয়ের স্মারক তালগাছ গুলো পল্লী বিদ্যুৎ লাইন শ্রমিকরা মাথা কেটে ফেলায় ধীরে ধীরে গাছ গুলো মরে যাচ্ছে জীবন্ত স্মারক তালগাছের মাথার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের ৫/৬টি খুঁটি সরিয়ে দিলে এখনো ৩০/৩৫টি তালগাছ বাঁচানো সম্ভব।

বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধের সংগঠক সুনিল কুমার সরকার জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময় স্বাধীনতা ও বিজয়ের জীবন্ত স্মারক হিসেবে তালগাছ গুলো রোপন করা হয়েছিল। পল্লী বিদ্যুৎ এর লোকজন নির্বিচারে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত তালগাছ গুলো কেটে ফেলছে। তাদের রোপনকৃত তালগাছ গুলো রক্ষা কররার প্রধানমন্ত্রীর  প্রতি আকুল আবেদন জানান বীর মুক্তিযোদ্ধারা।

এব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মনোয়ারুল ইসলাম ফিরোজীর সাথে এ প্রতিনিধির মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তালগাছের মাথার সাথে বিদ্যুৎ এর লাইন সংস্পর্শ হওয়ায় গাছ গুলোর মাথা কেটে ফেলা হয়েছে। বিদ্যুৎ লাইন সংযোগ আইন মতেই এটা করা হয়েছে। তবে চেষ্টা করা হবে কিছু তালগাছ রক্ষা করার ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক