admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ৯:৪১ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ২৫শে মার্চ কালো রাত ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহ্সান। এসময় ২৬শে মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।
২৫শে মার্চ রাত ৯টা ১ মিনিটে সকল ভবনে ১ (এক) মিনিট আলো বন্ধ রাখতে হবে। ২৬শে মার্চ প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদের সম্মানে পুস্পমাল্য অর্পণ। সকালে সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলনসহ দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাবেক অধ্যাপক শাহ্ আলম, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. ছাফিয়া খানম, আওয়ামীলীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিন প্রমূখ। এসময় অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।