হোম
অপরাধ

সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশ প্রধান বেনজির যা বললেন কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ

Major-Rashed-Death-mknewsbd

ফাইল ছবি

সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশ প্রধান বেনজির যা বললেন কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে। পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান দুজনেই। যেখানে সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যু হয়েছে সেই কক্সবাজারে একটি যৌথ সংবাদ সম্মেলন করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এই বক্তব্য তুলে ধরেন। আজই তারা দুজনে ঢাকা থেকে কক্সবাজার সফরে যান যখন পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু নিয়ে দেশজুড়ে তীর্ব্র বিতর্ক হচ্ছে। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হাবার পর থেকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের দিক থেকে পরস্পর বিরোধী ভাষ্য পাওয়া যাচ্ছিল।

ঘটনার পর থেকে সেনাবাহিনীর অনেকের মধ্যে দৃশ্যত একটি ক্ষোভ বিরাজ করছে বলে প্রতীয়মান হয়। বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া সেনাবাহিনীর গোপন দাপ্তরিক নথি থেকে সেটি বোঝা যায়। এমন প্রেক্ষাপটে সেনা ও পুলিশ প্রধান কক্সবাজার সফর করেছেন। সেখানে তারা দু’জন ঊর্ধ্বতন সেনা এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। বৈঠক শেষেই দুই বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে নিয়ে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর আমরা মর্মাহত এবং পুলিশ বাহিনীর সবাই মর্মাহত। তিনি বলেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে সেটি উপর সেনা ও পুলিশ বাহিনীর আস্থা আছে। সেনাপ্রধান বলেন যে ঘটনা ঘটেছে সেটার সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটার দায়িত্ব তাদের নিতে হবে। এর দায়-দায়িত্ব কোন প্রতিষ্ঠানের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সেনাপ্রধান বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে যে আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে সেটি অটুট থাকবে। এই ঘটনা নিয়ে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর মধ্যে যাতে কোন ধরণের সম্পর্কে চিড় ধরানো বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার কোন প্রয়াস যাতে কেউ না চালায় সেজন্য সবাইকে অনুরোধ করবো, বলেন সেনাপ্রধান। সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের পাশেই বসা ছিলেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। তিনি বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার সম্পর্ক রয়েছে। সেনাপ্রধানের কথার প্রতিধ্বনি করে পুলিশ প্রধান বেনজির আহমেদও বলেছেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হবার ঘটনাটিকে তারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন।

এই ঘটনা পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোন ব্যত্যয় সৃষ্টি করবে না বলে উল্লেখ করেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। মি. আহমেদ সতর্ক করে দিয়ে বলেন, ঘটনাটিকে ব্যবহার করে একটি মহল পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের চিড় ধরানোর চেষ্টা করছে। এটাকে অনেকে এই সুযোগে দুই বাহিনীর মধ্যে কোন বিষয় বলে উপস্থাপনের চেষ্টা করছেন। এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না, বলেন পুলিশ প্রধান। দুটো বাহিনীর প্রধান বলেছেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে সেটির উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য পরিবেশ নিশ্চিত করা হবে বলে তারা উল্লেখ করেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক