admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ-৩ আসনের হেফাজত নেতা,সাবেক এমপি শাহীনুর পাশা গ্রেপ্তার। সাবেক সংসদ সদস্য, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকার একটি মসজিদ থেকে ইতিকাফে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার অফিসার ইসচার্জ (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির। তিনি বলেন, ঢাকা থেকে সিআইডির একটি দল শাহীনুর পাশাকে গ্রেপ্তারের জন্য এসেছিল। গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে ঢাকায় নিয়ে গেছে।
সিআইডির একটি সূত্র জানিয়েছে, ২০১৩ সালের শাপলা চত্ত্বরের ঘটনায় সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়া সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতেও উস্কানি রয়েছে তার। তবে তার নামে নতুন করে কোনো মামলা হয়েছে কিনা- তা নিশ্চিত করতে পারেনি সিআইডির ওই সূত্র।