হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধ: সকল ধর্মের মর্মকথা,সবার উপরে মানবতা এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান ও আদিবাসি সম্প্রদায়ের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্প্রীতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্মের অসংখ্য নারীপূরুষ উপস্থিত ছিলেন।

হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত।

সভায় প্রধান বক্তা ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ওসমান গণি,সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের শ্রীমত স্বামী হৃদয়ানন্দ মহারাজ,জেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তী,সাধারন সম্পাদক এড. গৌরাঙ্গ পদ দাস,জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধর,ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি বেলাল উদ্দিন,হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি এড. এম এ মোতালিব,দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ও সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক আহমদ রুমান সরকার,মোঃ ইসমাইল হোসেন,সদস্য বাবুল মিয়া ও হাসান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,১৯৫২ সালে ভাষার জন্য ১৯৭১ সালে স্বাধীনতার জন্য জাতির পিতার ডাকে এদেশের মানুষ রক্ত দিয়েছে। তখন কোন জাতপাতের পরিচয় ছিলনা। পরিচয় একটাই ছিল আমরা হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টানসহ অন্যান্য জাতিগোষ্টি আমরা সবাই বাঙ্গালী আমরা সবাই মানুষ । তিনি বলেন ¯্রষ্টা একজন যাকে বিভিন্ন নামে আল্লাহ,ভগবান,ঈশ^র কিংবা গড বলে সম্বোধন করা হয়ে থাকে। আর হেযবুত তওহীদ তারা অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণীগুলো মানুষের মাঝে পৌছে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে জাতির পিতার নেতৃত্বে এই বাঙ্গালী জাতি বহুরক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন।

বিজয়ী জাতিরা ঘুমিয়ে থাকেন আর পরাজিতরা প্রতিশোধ নিতে সজাগ থাকেন,তাই দেশে ঐ পরাজিত শক্তিরা সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে কুমিল্লার নাসির নগর থেকে শুরু করে দেশের বিভিন্ন জাগয়াতে হিন্দুদের বাড়িঘর ও ধর্মীয় উপসনালয়ে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পায়ঁতারা বার বার করতে চেয়েছে। কাজেই সময় এসেছে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ধর্মের মানুষদের রক্তেভেজা এই অসাম্প্রায়িক বাংলাদেশের মূল স্প্রিট সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদে ধর্মকর্ম পালনে বাধাঁদানকারী সাম্প্রদায়িক গোষ্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যর কোন বিকল্প নেই বলে দাবী করেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 18 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক