admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। মহামারি করোনা ভাইরাসের সংকট কালীন সময়ে শ্রমজীবি দরিদ্র ও দিনমজুর মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের ১০টাকা কেজির চাল বিক্রী না করে বস্তা পাল্টিয়ে আত্মসাৎ করার অভিযোগে হাতেনাতে ৩০বস্তা চালসহ জাতীয় পার্টির এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। এসময় তারা বিশেষ বরাদ্দের এই চালের বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় ভরে একটি ট্রাকে করে অন্যত্র নিয়ে যেতে চাচ্ছিলেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুর থেকে গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত আলী ও ডিলার বিপ্লব সরকারকে এই ঘটনায় গ্রেফতার করাহয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে ডিবি অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদশেষে গণমাধ্যমকর্মীদের সামনে আনাহয় তাদের।
স্থানীয়রা জানান, শওকত দির্ঘদিন ধরেই জাতীয়পার্টির রাজনীতিতে ইউনিয়ন জাতীয়পার্টিকে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের এই চাল শ্রমজীবিদের জন্য বাজারে ১০টাকা কেজীতে বিক্রী না করে তিনি অন্য বস্তায় ভরে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন অন্যত্র। এসময় ডিলার তাকে সহযোগিতা করে। গোয়েন্দারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়াসহ এই চক্রে থাকা বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
জেলা গোয়েন্দা অফিসার্স ইনচার্জ কাজী মোক্তাদীর হোসেন নান্দনিক বাংলা সংবাদদাতাকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা গৌরারংয়ের নিয়ামতপুরে অভিযান চালাই, এসময় বস্তা পাল্টিয়ে ৩০বস্তা চাল অন্য একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আমরা শওকত ও বিপ্লবকে গ্রেফতার করি, স্থানীয়রাও তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করে আসার অভিযোগ করেছেন। এ বিষয়ে জেলা জাতীয়পার্টির আহবায়ক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে । কিন্তু তিনি কল রিসিভ করেননি বরং ফোন বন্ধ করে ফেলেন তিনি।