হোম
অপরাধ

সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশী ১ যুবক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২ ১০:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলার ধর্মগড় সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে ১ যুবককে তুলে নিয়ে বর্বর নির্যাতনের পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ঐ যুবককে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। নির্যাতনের শিকার ঐ যুবকের নাম আল আমিন (২২)। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের ২ নং- ওর্য়াডের সদস্য মো. আব্দুস মোকিম।

তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফের মারধরে আল আমিন নামে ১ যুবক আহত হয়েছেন । রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, নির্যাতনের শিকার আল আমিনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরো শরীরে কালো দাগ পরে গেছে। তার চিকিৎসা চলছে। তবে সুস্থ হতে বেশ সময় লাগবে।

ভুক্তভোগী যুবকের বাবা আব্দুর রহিম বলেন, ‘এই ঘটনাটি ঘটিয়েছে ভারতের শ্রীপুর ক্যাম্পের সদস্যরা। আল আমিনকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবির ধর্মগড় বিওপির সদস্যদের অবগত করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বেলা দেড়টার দিকে আল আমিনকে মারধর করা শেষে ছেড়ে দেয় বিএসএফ। পরে নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।’ স্থানীয়রা জানান, ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আল আমিন সহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭২/৩ নম্বর পিলারের কাছে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আল আমিনকে আটক করে নিয়ে যায়।

সেখানে বিএসএফ সদস্যরা বুট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে খোঁচায় এবং বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহতাব্স্থায় সীমান্তের কাছে ফেলে দিয়ে যায় তাকে। এ সময় স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামসেদ উদ্দীন ভূঁইয়া বলেন, ‘বিএসএফের নির্যাতনের বিষয়টি জানতে পেরে ঐ এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ সহ পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 7 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 16 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 4 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক