admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯ ১০:০৯ পূর্বাহ্ণ
সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ধসে পড়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে এক মোটরসাইকেল আরোহীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে নয়াসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মসজিদটি পুনর্নির্মাণ কাজ চলছিল। কাজের সময়ে মসজিদটির মিনার ভেঙে পড়ে। মিনারের সঙ্গে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও।
এ ঘটনায় নয়াসড়ক থেকে কাজিটুলা রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসে উ’দ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উ’দ্ধার কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী