admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল মুক্ত কলম প্রতিনিধিঃ সিলেটে ভয়াবহ ভাবে রুপ নিচ্ছে বন্যার পরিস্থিতি, হু হু করে বাড়ছে বন্যার পানি। দীর্ঘ ৭ দিন অতিবাহিত হয়ে গেলো কিন্তু কিছুতেই কমছে না বন্যার পানি, নিচু জায়গা গুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে বন্যার পানি এই কারণে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট, এ পরিস্থিতিতে নিজের বাড়ি ঘর জায়গা জমিসহ সব কিছু রেখে চলে যেতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

কিন্তু সেখানে জায়গার স্বল্পতার কারনে সমস্যায় পড়েছে বন্যা কবলিত মানুষেরা। শুক্রবার সিলেট বিভাগের বিভিন্ন জেলা একতলা বিশিষ্ঠ আশ্রয় কেন্দ্র গুলোতে পানিতে ডুবে গিয়েছে বাধ্য হয়ে লোকজন ঐ আশ্রয় কেন্দ্র ছাদের উপরে অবস্থান করে আছে। বন্য কবলিত এলাকায় বাসিন্দার কাছে জানা যায় যে একতালা আশ্রয় কেন্দ্র ডুবে যাওয়া কারণে সেখান। থেকে নৌকা করে মানুষ জন গুলোকে বড় ধরনের নিরাপত্তা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
আসতে আসতে বন্যা পানি বেড়ে যাওয়ার কারণে নতুন নতুন জায়গা ভেঙে বা ক্ষতি হচ্ছে। চার পাশে বন্যার পানি। দেখা গিয়েছে ঐ এলাকায় মানুষ পানির উপরে কলার ভেলা উপর বসবাস করছে অসহায় গবীব মানুষ’রা। যেই সব জায়গাতে বন্যার পানি কল্পনা করা যায় না সেই সব জায়গাতে বন্যায় পানিতে ডুবে গিয়েছে।
আর ভেঙে যাচ্ছে ঘর-বাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান,অফিস, ব্রিজ-কালভাট, বন্যার কারণে মসজিদে পানিতে ভরে যাওয়ার পানির মধ্যে নামাজের জামাত আদায় করছে মুসল্লিরা। রাস্তা ঘাট পানিতে ভরে যাওয়ার কারণে জেলা সদরে যোগাযোগ করা যাচ্ছে না। আর খাদ্য সংকটে পড়তে হচ্ছে মানুষ জনকে। এই বিষয়ে সেখানকার মানুষের দাবি খাদ্য সংকটে দোকান পাঠ খোলা থাকলে দাম দিগুন চাওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে দূরে থাকা মানুষ জন অনেক কষ্ট করে দিন পার করতেছে।
খাদ্য না থাকার কারণে সারাদিন ধরে না খেয়ে থাকতে হচ্ছে।
আর যে সব বাড়িতে খাদ্য ছিল নিজে না খেয়ে তাদের শিশু সন্তানদের খাওয়াছে। বন্যার কারণে সিলেটের কল কারখানা বন্ধ হয়ে আছে। এই কারণে শতশত শ্রমিক বেকার হয়ে পডছে। হাজার হাজার মানুষ বন্যার কারণে খাওয়ার ভালো পানি পাইতেছে না এলাকায় বাসিন্দারা ও মানুষ জন। বন্যার কারণে অনেক যানবাহন ও আবাদি ফসল নষ্ট হয়ে পড়ে রয়েছে। এলাকায় বাসিন্দারা জানিয়েছে যে আমরা খাদ্য সংকটে আছি কিন্তু কোন খাদ্য পাইতেছি না। বন্যার পানির কারণে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভুগছেন শিশুসহ বৃদ্ধ মানুষেরা।