হোম
অপরাধ

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তে গুলিবিদ্ধ এখনও সীমান্তে পড়ে আছে দুই মরদেহ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন গত বুধবার। কিন্তু গত দুই দিনেও তাদের লাশ উদ্ধারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফলে দুই দিন ধরে সীমান্তের একটি নালার পাশে পড়ে আছে সেই দুই হতভাগ্যের লাশ। বিজিবির সুরইঘাট ক্যাম্প ও কানাইঘাট থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) এরালিগুল গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২) গত মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এরপর তারা আর ফেরেননি।

পরদিন বুধবার সকালে কিছু লোক তাদেরকে জানিয়েছেন, বুধবার বেলা ১১টার দিকে ওপারে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। পরে মোবাইলে লাশের ছবি দেখে দুজনকে শনাক্ত করা হয়। বিজিবির স্থানীয় ক্যাম্প সূত্রে জানা গেছে, এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রথম দফায় পতাকা বৈঠক হয়। এরপর দুপুরের খাবারের বিরতি দিয়ে দ্বিতীয় দফায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈঠক চলে। যে স্থানে লাশ পড়ে আছে, সেটি সীমান্তের শূন্যরেখার (নো ম্যানস ল্যান্ড) কাছাকাছি। দুই বাংলাদেশিকে হত্যা করে সেখানে এনে ফেলে রাখা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়।

কিন্তু বিএসএফ হত্যার দায় অস্বীকার করে লাশ দুটো বাংলাদেশের ভেতরে রয়েছে বলে জানায়। এ জন্য পতাকা বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ ডোনা সীমান্ত এলাকায় পাহারা বাড়ায়। এদিকে দুই দিনেও লাশ উদ্ধার না হওয়ায় সীমান্ত এলাকার আশপাশের এলাকার গ্রামগুলোর মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা দ্রুত লাশ উদ্ধারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। লক্ষীপ্রসাদ ইউপির চেয়ারম্যান ফয়াজ উদ্দিন জানান, বাংলাদেশের ভেতর থেকে লাশ দুটি পড়ে থাকতে দেখা যাচ্ছে। অমানবিক এ দৃশ্যে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারপরও তারা চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে।

আবার পতাকা বৈঠকের আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা। তিনি বলেন, বৈঠকে লাশ দুটি যে স্থানে পড়ে আছে, সেই স্থান কোন দেশে পড়েছে তা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। লাশ ভারতের অভ্যন্তরে থাকলে সে দেশে ময়নাতদন্ত হবে। এরপর আরেক দফা পতাকা বৈঠক করে লাশ হস্তান্তর করা হবে। ফলে লাশ উদ্ধার ও হস্তান্তরে আরো সময় লাগতে পারে। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার হলে মানুষের ক্ষোভ কমবে। বিজিবি ও বিএসএফ যৌথভাবে লাশ উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক