admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজ ৩৫১২ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আর ৪৭৪ জন আক্রান্তের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ ব্যক্তি। হাসপাতালে ১,৬৮০ জন আক্রান্ত ব্যক্তি ওয়ার্ডে রয়েছে। ২৬৯ জন সাধারণ ওয়ার্ডে অক্সিজেন সাপ্লিমেন্টের দিয়ে রাখা হয়েছে। ৯১জন মুমুর্স অবস্থা। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণের অধীনে, এবং ৫৮ জন গুরুতর অসুস্থ এবং আইসিইউতে নিবির পরিচর্যায় আছেন।
আজকে ২৩ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে সিঙ্গাপুরে নতুন ৩ হাজার ৫৯৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত! সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ১,৬৯,২৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ৪ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে – হোম নোটিশে ছিলেন। তাছাড়া আজকে কমিউনিটি থেকে ২৮০৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং আজকে কর্মী আবাসন থেকে ৭৯০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। মৃত্যু ➤৬ মোট মৃতের সংখ্যা ➤৩০০ জন