admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৯ এপ্রিল আরও ৬২ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১৮৮ জন।
তবে সিঙ্গাপুরে নতুন করে আরো ৬৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৪১ জন৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে৷ সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিনত হয়েছে।
এস-১১ ডরমিটরি পংগল থেকে আজকেও ১৩৪ জন করোনাভাইরাস পজিটিভ হোন। এখন পর্যন্ত এস-১১ ডরমিটরি থেকে মোট ২৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজকে আরো নতুন ৫টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
২৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কোন বিদেশ ফেরত নেই৷ ৬ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক, ৬৬০ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমিটরিতে অবস্থান করত এবং ১৯ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমিটরির বাহিরে বাস করত৷
১৭১৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১২৭২৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷