হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশীর কথোপকথন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ

Singapore-bd-worker-kovid-19-affacted-mknewsbd

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশীর সংখ্যা প্রায় ১৫ হাজারের উপরে। তবে আশার কথা হলো এই পর্যন্ত অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সুস্থ হবার পথে আছেন অনেকেই৷ সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশী এখন খুবই ভালো আছেন৷ বর্তমানে তিনি আইসোলেশনে আছেন৷ গতকাল করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশী ভাইয়ের সাথে পরিচয় হয়৷ তার নাম সুজন ইসলাম যিনি করোনাভাইরাসে আক্রান্ত হবার পর খুবই দূর্বল হয়ে পড়েন৷ তাকে ২৪ ঘন্টা আইসিইউতে রাখা হয়েছিলো। এরপর ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থা উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে এক্সপোতে আইসোলেশনে রাখা হয়েছে।

তার সাথে পরিচয় হবার পর জানতে পারি তার গ্রামে বাড়ি কুমিল্লা দাউদকান্দি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়৷ বাবা মা’রা যাওয়ার পর সংসারের বড় ছেলে হিসেবে তিনি সংসারের দায়িত্ব নেন। পরিবারের সবার সুখের জন্য ২০১৪ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে। বর্তমানে ইউনি কোট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। সিঙ্গাপুরে ওয়েস্ট লাইট তোগাান ডরমিটরি থাকেন৷ তার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ১৩ মে আমা’র করোনাভাইরাস টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ হয় ৷ তখন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তাই তারা আমাকে একদিন আইসিইউতে রাখে। শরীরের অবস্থা ভালো হলে আইসিইউ থেকে আমাকে হাসপাতালে ৫ দিন চিকিৎসা সেবা দেয়৷ আলহামদুলিল্লাহ এখন আমার শারীরিক অবস্থা খুবই ভালো।

ঈদ উপলক্ষে কিছু কিছু অভিবাসীকে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে ৷ তিনি উপহার পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সিঙ্গাপুর সরকার আমাকে ঈদের উপহার সার্ট, প্যান্ট ও জুতা দিয়েছে। তাছাড়া একজন ব্যাচেলরের যা যা লাগে তার প্রয়োজনীয় সবই দিয়েছে৷

সিঙ্গাপুর সরকার যা করছে আমার জন্য তা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সারাজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব৷ মন থেকে তাদের জন্য দোয়া করব৷ তাছাড়া ঈদের দিন আমাদের ঈদের নামাজ আদায় করার সুব্যবস্থা করে দিয়েছে। অন্য দেশে হলে তা সম্ভব হতো কিনা জানি না।

হাসপাতালে তিনি কেমন চিকিৎসা সেবা পেলেন এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,এই ব্যাপারে কি বলব ভাই। তাদের কাছে এমন চিকিৎসা সেবা পাবো তা কোনদিন ভাবতেও পারিনি। সিঙ্গাপুর সরকার, ডাক্তার ও নার্স আমাকে তাদের ছেলের মতো দেখেছেন। আমি তাদের এই ভালোবাসার প্রতিদান কোন দিন শোধ করতে পারব না।

সিঙ্গাপুর সরকার বিনামূল্যে করোনায় আক্রান্ত অভিবাসীদের চিকিৎসা সেবা দিচ্ছে৷ এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার চিকিৎসা ব্যয় সম্পর্কে জানতে চাইলে সুজন বলে, ভাই আমার চিকিৎসার জন্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। যা সিঙ্গাপুর সরকার বহন করেছে । আমার পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব ছিলো না।

সিঙ্গাপুর সরকারের আন্তরিকতা, ডাক্তার,নার্সদের আন্তরিক চিকিৎসা ও ভালবাসায় আজ আমি সুস্থ হবার পথে।সে বলে আমার পরিবারের সবাই এদেশের সরকারের জন্য সবসময় প্রার্থনা করে৷ শুধু সুজন সরকারই নয় তারমতো যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে৷ সিঙ্গাপুর সরকার এদেশের স্থানীয় জনগনের মতো আন্তরিকতার সহিত চিকিৎসা সেবা দিয়েছে। সিঙ্গাপুর সরকারের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই ৷

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 19 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক