admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে সিঙ্গাপুরের সর্বশেষ আপডেট আজকে ২৯ ই এপ্রিল (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৬৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৪১ জন।
আজকে আক্রান্তদের বেশীরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে। আজকে আক্রান্তদের ৬ জন সিঙ্গাপুরিয়ান বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার। সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রেস রিলিজ ।