admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
সিঙ্গাপুরে নতুন করে ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আনুমানিক ৪’ শ বাংলাদেশি। আজ ১৬ এপ্রিল ৭২৮ জন নতুন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ১৫৭২ জন। বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪২৭ জন ৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল ডরমিটরি থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাছাড়া গতকাল করোনায় আক্রান্তের ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্ক পাশ হোল্ডার৷ আক্রান্ত ৪৪৭ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ আজকে ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে।এই ৪০৪ জন ডরমিটরিতে অবস্থান করত৷ ৩৮ জন স্থানীয় নাগরিক৷
১৪৯৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৫৭২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পযন্ত ৬৮৩ জন সুস্থ হয়েছে বলে জানা যায়।