admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ১১:৩৮ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরের বাংলাদেশি শ্রমিকদের ডরমিটরিতে ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণের খবর জানিয়েছে সিঙ্গাপুর। শুরুর দিকে সিঙ্গাপুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফল হলেও গতকাল ২৮৭ জনের মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একটা বড় অংশ অভিবাসী শ্রমিকদের বাসস্থানের সাথে সম্পৃক্ত – যেখানে বাংলাদেশ ও ভারতের পুরুষ শ্রমিকরা থাকেন।
শ্রমিদের থাকার দু’টি প্রধান ডরমিটরিতে থাকা ২০ হাজার শ্রমিককে কোয়ারেন্টিন করা হয়েছে। আর যেসব অভিবাসী শ্রমিক সুস্থ রয়েছেন তাদেরকে হোটেলে, ক্যাম্পে বা ফ্ল্যাটবাড়িতে স্থানান্তরিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১,৯১০ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৬জন। শুরুর দিকে সিঙ্গাপুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফল হলেও গতকাল ২৮৭ জনের মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ