admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
হাসিবুর রহমান, চলনবিল প্রতিনিধি,নাটোর:নাটোরের সিংড়া উপজেলার বিলদহরে নারীদের মাঝে চারা বিতরন করেছে গ্রামীণ ব্যাংক। গতকাল দুপুর ১ টায় গুরুদাসপুর এরিয়াধীন বিলদহর অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, পাবনা জোনের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার আবু মো: মহসিন, শাখা ব্যবস্থাপক খন্দকার আব্দুস সাফি মন্জুর সহ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, পাবনা জোনের ৬২ টি শাখায় এ কার্যক্রম চলমান রয়েছে। চলতি বর্ষা মৌসুমে গুরুদাসপুর এরিয়াধীন ১১ টি শাখায় ৭৫ হাজার চারা বিতরন কার্যক্রম অব্যহত থাকবে।