admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২০ ৬:০০ পূর্বাহ্ণ
কোভিড-১৯ সংক্রমণে এর কারণে লক ডাউন চলাকালীন ঘড় থেকে বেড় হতে না পাড়া ও দোকান পাট বন্ধ থাকায় অনেকে ধূমপান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যখন সারা বিশ্ব দিশাহারা।ধূমপান ত্যাগের এখন পর্যন্ত এর কার্যকরী কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা এটা সদ ইচ্ছার উপর নির্ভর করে। তাই বেঁচে থাকতে মানুষকেই পরিবর্তন করতে হচ্ছে তার অভ্যাস। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ধূমপানের মতো অভ্যাসও ত্যাগ করছেন অনেকে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রায় ১০ লাখের মতো মানুষ ধূমপানের অভ্যাস ত্যাগ করেছেন। সম্প্রতি দেশটির অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, করোনাভাইরাস মাহামারি শুরুর পর গত কয়েক মাসে যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে ৪১ শতাংশ এ অভ্যাস ছাড়ার কারণ হিসেবে বর্তমান পরিস্থিতির কথা বলেছেন।
গত ১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত এ জরিপ চালানো হয়। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের পক্ষ থেকে ১০ হাজার মানুষের কাছে তাদের ধূমপানের অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়। এই জরিপ থেকে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে গোটা যুক্তরাজ্যে ধূমপান ছেড়ে দেওয়া মানুষের সংখ্যার একটি আনুমানিক সংখ্যা দাঁড় করানো হয়েছে।