admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: সারাদেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ইন্টারনেটের গতি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
এ নির্দেশনার পরই ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের জোগান বাড়ানো হয়। ফলে এখন থেকে নিরবচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাটা সেন্টারে আগুন লাগায় গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে ইন্টারনেট শূন্য হয়ে যায় পুরো দেশ।
পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলক ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে।