admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের সুপার মেডিকেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালে দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় এক গৃহবধুর মৃত্যুর হয়েছে। মৃত গৃহবধুর নাম ফিরোজা বেগম আল মুসলিম গ্রুপের গাড়ি চালক আনোয়ার হোসেনের স্ত্রী।
এবিষয়ে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত স্ত্রীকে চিকিৎসার জন্য শনিবার ( ৪ জুন) সাভার বাজার বাসষ্ট্যান্ডের সুপার মেডিক্যাল এন্ড হসপিটালে ভর্তি করেন। তখন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ডায়রিয়ার চিকিৎসা সেবা না দিয়ে অন্য বড় বড় জঠিল রোগ হয়েছে বলে নানান রকম পরীক্ষা-নিরিক্ষা করার পরামর্শ দেন। বেশ কিছু পরিক্ষা নিরিক্ষা করতে কালক্ষেপন করতে থাকে চিকিৎকরা। পরে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
রবিবার (৫ জুন) সকালে সুপার মেডিকেল হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। অভিযোগ আছে সুপার মেডিকেল হাসপাতালে কোন বিশেসজ্ঞ চিকিৎসক নাই। পরে হাসপাতাল কতৃপক্ষ দ্রুত নিহতের পরিবারের কাছে কৌশলে মরদেহ হস্তান্তর করেন। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর ঘটনা তুলে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তি দাবি করেছেন মৃত গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন।
এলাকাবাসী বলেন, সঠিক চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা, প্রায়ই সুপার মেডিকেল হাসপাতালের চিকিৎসকদের অবহেলা কারনে রোগীদের সমস্যার সৃষ্টি হয়। ডাক্তাররা শুধু শুধু বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই রোগীর স্বজনদের সাথে খারাপ আচরনসহ মারধোরের ঘটনা ঘটায়। সুপার মেডিক্যাল এন্ড হসপিটালের ব্যবস্থাপক হুমায়ুন বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়টি আমি অবগত নই।
আমি ছিলাম না। তবে এরকম একটি ঘটনা শুনেছে। এবিষয়ে হাসপাতালে এসে দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। এছাড়া রোগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা করায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন নিহত ওই গৃহবধুর স্বজনরাসহ সাভারবাসী।