হোম
অপরাধ

সাভারে সন্দেহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: সাভারের আশুলিয়ায় সন্দেহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী ফারুক হোসেনকে রংপুরের পীরগাছা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে র‌্যাব-৪ সিপিসি-২ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এরআগে, বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে হত্যা মামলার প্রধান আসামি ফারুককে রংপুরের পীরগাছা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো: ফারুক হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী নিহত শিমু আক্তার একই এলাকার বাসিন্দা। তারা দুই সপ্তাহ আগে আশুলিয়ার গাজিচট নয়াপাড়া এলাকায় এসে বসবাস করে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ জুন দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকায় গলা কেটে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায় ফারুক। এ ঘটনায় নিহতের বড় বোন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব আসামিকে খোঁজতে ছায়া তদন্তে শুরু করে। মামলাটির তদন্তে গিয়ে দেখা যায়, ৬ বছর আগে ফারুকের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় শিমুর। এরপর তাদের একটি চারবছরের ছেলে সন্তানও রয়েছে৷ তারা দুইজন আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। শিমুর বড় বোন লাবনীর বাসা আশুলিয়ার ওই এলাকাতে ছিলো।

র‌্যাব আরও জানায়, ১০-১৫ দিন আগে তাদের গ্রামের বাড়িতে শিমুর সঙ্গে স্বামীর ফারুকের বাকবিতন্ডা হয়। এসময় শিমুর গলা টিপে ধরে নির্যাতন করেন ফারুক৷ ঢাকায় আসার পর গত ১৯ জুন রাতে ভুক্তভোগী শিমুর বড় বোনের বাসায় রাতের খাবার শেষে তাদের নিজ বাসায় চয়ে যায় শিমু ও ফারুক৷ পরদিন সকালে শিমু ও তার বড় বোন কর্মস্থলে যাওয়া পথে শিমুর বাসার কক্ষের দরজার বন্ধ দেখতে পায়। পরে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে দরজাটি ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে লাবনী। ভেতরে গিয়ে তিনি দেখতে পায় শিমুর গলা কাটা রক্তাক্ত মরদেহটি ওড়না দিয়ে পেচানো অবস্থায় রয়েছে৷ পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আমরা ঘটনার পর পর ছায়া তদন্ত শুরু করি। আসামি ফারুককে গতকাল রাতে রংপুরের পীরগাছা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, ভুক্তভোগী শিমুর সাথে ফারুকের পারিবারিক কলহের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পিছন থেকে হাতের কাছে থাকা সবজি কাটার ছুড়ি দিয়ে শিমুর গলায় ছুরিকাঘাত করে প্রায় দ্বি-খন্ডিত করে মৃত্যু নিশ্চিত করে। ফারুকের ধারণা তার স্ত্রীর অন্য সম্পর্কে জড়িয়ে গিয়েছিলো। তাই তিনি তার স্ত্রীকে হত্যা করে৷ আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে৷

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক