admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় অতিরিক্ত মদ্যপানের কারণে এক জামালপুর জেলার একটি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মুসনুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বিষয়টি জানিয়ে বলেন নিহতের নাম আব্দুল্লাহ আল মুসনুর ওরফে আরমান (৩৬)। তিনি জামালপুর জেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গতকাল রাতে আব্দুল্লাহ আল মুসনুর কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তার চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। পরে গভীর রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আসার পর চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।ওই শিক্ষাক অতিরিক্ত মদ্যপান ফলে নাকি ভেজাল মদ পানে মারা গেছে সেটা নিশ্চিত করতে পারেননি। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।