admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,মোঃ মহিবুল আলম রানা,স্টাফ রিপোর্টারঃ সাভারে অজ্ঞাত এক নারীর মস্তক, ডান হাত ও কোমরের নীচ থেকে দুই পা বিহীন উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সাদাপুর খালের পাশে সড়ক দিয়ে হাটার সময় পথচারীরা নিহতের মরদেহটি দেখতে পায়। মুহুর্তের মধ্যে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা এক নজর মরদেহটি দেখার জন্য ভিড় জমায়। এসময় বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নারীর মস্তক ও হাত-পা বিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় সনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) সাভারের পার্শ্ববর্তী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের রফিকের বাড়ীর পাশ থেকে এক নারীর কোমরের নীচ থেকে উলঙ্গ অবস্থায় বিচ্ছিন দুই পা উদ্ধার করেছে পুলিশ।