admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ ১২ অক্টোবর শুক্রবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজফুলবাড়িয়া মোহাম্মদ আলী ইস্কুলের মাঠ প্রাঙ্গণে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনটি তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারীর উদ্বোধনে ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জগদীশ চন্দ্র ধর তুলসীর সভাপতিত্বে , প্রধান অতিথি উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।
এসময় আরো উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক অতুল, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন সাহা রুনু , ইউপি সদস্য নাজমুল হোসেন ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবীব, ঢাকা জেলা উত্তরের যুগ্মসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় আগামী ৩ বছরের জন্য উক্ত ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়।