admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদিঘীতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটকরা হলেন- জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদরের লঘুনন্দনপুর গ্রামের কামাল হোসেন (৩০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৯৮ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা অপরাধ স্বীকার করেছে। এছাড়া জব্দ করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজদের কাছে রেখেছে বলে জানিয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।