admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।বৃহস্পতিবার রাতে তাদের এই দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে ছাব্বির হোসেন আকাশ (২১), চা বাগান নিউ কলোনী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫), একই এলাকার নাজির আহম্মেদের ছেলে মশফিকুর রহমান (২৬), নওগাঁর দোগাছী মধ্যপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) ও দোগাছী উত্তর পাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহীন রিফাত (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার ‘’খ” সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে সান্তাহার পৌর শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবিকে আটক করা হয়েছে।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাব্বির হোসেন আকাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, রতন হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মশফিকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, পারভেজ হোসেনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মেজবা সালেহীন রিফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।