admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ চলে গেলেন না ফেরার দেশে। মারা গেছেন দেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রখ্যাত এ বুদ্ধিজীবী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ।