হোম
নির্বাচিত কলাম

সরকারের গণতন্ত্র হচ্ছে চুরি, লুট, টাকা পাচার ও মানুষ হত্যা করার গণতন্ত্র-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছেন, কেউ কি ভোট দিতে পেরেছিল, তারা নিজেরাই ভোট দিয়েছে। এবার আমরা ঠিক করছি, হারায় দেওয়ার নির্বাচনে আমরা আর যাচ্ছি না। পাবলিক যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। সেকারনে পরিস্কারভাবে ঘোষনা দিয়েছি যে, সরকারের এ সমস্ত প্রতারনা, ছলনা আর চলবে না। সরকারের গণতন্ত্র হচ্ছে চুরি করার, লুট করার গণতন্ত্র, টাকা পাচার করবার গণতন্ত্র, মানুষকে হত্যা করার গণতন্ত্র। তিনি ২০ জানুয়ারী শনিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে অসহায় ও দ্স্থুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তেলের দাম, গ্যাসের দাম বাড়ছে। তেল ও গ্যাস এর দাম বাড়লে সবকিছুর দাম বাড়তে থাকবে। বর্তমান সরকার ১৪ বছর ধরে আমাদের দেশের উপরে, আমাদের বুকের উপরে বসে আছে। এরা জনগন থেকে সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের সাথে জনগনের কোন সম্পর্ক নেই। রাস্তাগুলো ভেঙ্গে শেষ হয়ে গেছে। কেউ ভোট দিতে পারে না। সরকারী দলের নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত। এটা ফুলছে শুধু ফুলেই যাচ্ছে। যারা একতলা বাড়ি ছিল না, তারা ১০ তলা বাড়ি করেছে। যারা সেন্ডেল পেরে বেড়াতে পারতো না, তারা আজ গাড়ি চালাচ্ছে। সারা দেশের চিত্র এটা। গরীব মানুষ আরও গরীব হচ্ছে, আর এরা ফুলে ফেপে বড়লোক হচ্ছে। এরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋনের নামে নিয়ে পাচার করে দিচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা। কেউ প্রতিবাদ করতে পারবে, না কথা বলা যাবে না করলেই তার বিরুদ্ধে মামলা হয়, তাহলে এ দেশটা স্বাধীন করার কি দরকার ছিল। তিনি আরও বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন রাস্তাতে দুর্ঘটনায় ১৫, ২০, ১শ জন মানুষ মারা যাচ্ছেন। নশকতা, সন্ত্রাস করে তোমরা দেশকে একটা শ্মশানে পরিনত করেছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। মানুষ আজ জেগে উঠেছে। আমার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমার ভোট আমি দিতে চাই। বেগম খালেদা জিয়া যিনি দেশের জন্য, সারাজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন, সংগ্রাম করে গেছেন অথচ তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে আটক করে রেখে দিয়েছেন। তার সাথে সাধারণ সাধারণ কর্মীর মত আচরণ করেছেন, আজ তার জামিন হয় না। আর দেখেন হাজী সেলিমের, ক্যাসিনো সম্রাটের জামিন হয়েছে। জনগণের মূল্য তাদের কাছে নাই। আমরাও নির্বাচন চাই, তবে নির্বাচনের আগে এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। সেখানে সব দলগুলোর প্রতিনিধি থাকবে। সেখানে আমরা ২৭টি প্রস্তাব দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা গরীবদের জন্য প্রকল্প গ্রহন করবো। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশন গঠন করবো। এ সময় তিনি দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তারিক আদনানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক