admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ
রবিবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার সময় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জার্নালিস্ট ভয়েস৭১ এর সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের প্রচার সম্পাদক নাহিদুর রহমান আকস্মিক ভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
মিরপুর বাংলা কলেজের রাস্তাটি অতিবাহিত করার মুহুর্তে তার উপর মুখোশধারীরা হামলা করে তার কাছে থাকা গুরুত্বপূর্ণ সব মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা সম্পর্কে হামলার শিকার জার্নালিস্ট ভয়েস৭১ এর সম্পাদক নাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়ি (কুয়াকাটা) যাওয়ার উদ্দেশ্যে রাত ১০.২০ মিনিটে মিরপুর ১ থেকে রিকশায় টেকনিক্যালের দিকে রওনা দিয়েছিলাম। যখন আনসার ক্যাম্প পার হই তখন ৪ জন লোক ২টি মোটরসাইকেলে আমাকে অনুসরণ করে। আর ঐ সময় রাস্তা কিছুটা ফাঁকা ছিলো। তখন ঘড়িতে প্রায় ১০টা বাজে ৩৮ মিনিট। রিকশাটি যখন বাংলা কলেজের কাছাকাছি পৌঁছায় ঠিক তখন মোটরসাইকেল করে কিছু লোক আমার রিকশাকে ওভারটেক করে এবং আমার হাতে থাকা কালো ব্যাগ ধরে টান দেয়। আমি ব্যাগটিকে খুব শক্তকরে ধরে রাখায় তারা প্রথম চেষ্টায় ব্যাগটি নিতে পারেনি। রিকশা বাংলা কলেজ বরাবর গেলে তারা ঘুরে আমার দিকে আসে এবং রিকশার সামনে তাদের মোটরসাইকেল থামায়। এরপর তারা আমার ব্যাগ নিয়ে হাতাহাতি করে। আমি যখন না দেওয়ার চেষ্টা করি তখন তারা ছুরি বের করে আমার গলার সামনে ধরে এবং ব্যাগটি নিয়ে চলে যায়। তারা সংখ্যায় ৪জন ছিলো এবং মুখোশ পরিহিত অবস্থায় ছিলো। ব্যাগে আমার ক্যামেরা, ল্যাপটপ এবং আরো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
হামলাকারীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেইনি।হামলাকারীদের প্রধান উদ্দেশ্য ছিলো দামী জিনিস পত্র ছিনতাই করা। উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ায় এবারের যাত্রায় বেঁচে গেলেন জার্নালিস্ট ভয়েস৭১ এর সম্পাদক নাহিদুর রহমান। তিনি আরো বলেন, আমার শারীরিক ভাবে কোন ক্ষতি হয়নি, তবে এমন ঝুঁকিপূর্ন হামলা কোন মতেই কাম্য নয়। প্রশাসনের উচিৎ রাতে এমন হামলাকারীদের হাত থেকে সাধারণ মানুষের চলাচলকে নিরাপদ করা এবং হামলাকারী চক্রের বিরূদ্ধে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||