হোম
আন্তর্জাতিক

সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা

হাকিকুল ইসলাম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই একটি শিশু আমেরিকার নাগরিকত্ব পাবে-এ কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য দম্পতি এখানে সন্তান জন্ম দিতে আসেন। তবে বর্তমান ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব লাভের বিধান বাতিলের উদ্যোগ নিয়েছে। বাবা-মা দুজনের অন্তত একজনের এ দেশে বৈধ কোনো স্ট্যাটাস না থাকলে অর্থাৎ তাদের একজনও সিটিজেন কিংবা গ্রিনকার্ডধারী না হলে তাদের সন্তান এ দেশে জন্ম নিলে নাগরিকত্ব লাভ করতে পারবে না।

বর্তমান প্রশাসন ইতিমধ্যে এটি কার্যকরের উদ্যোগ নিয়েছে, তবে তা আদালতে আপাতত আটকে আছে। ফলে এখনো বাংলাদেশিসহ অনেক বিদেশি মা-বাবা এ দেশে এসে সন্তান জন্ম দিয়ে সন্তানকে আমেরিকান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার ছক আঁকছেন। তবে ট্রাম্প প্রশাসন এ ক্ষেত্রে কঠোর। তারা মনে করছে, অনাগরিকেরা আমেরিকায় এসে সন্তান জন্ম দেওয়ার কারণে আমেরিকার নাগরিকদের ওপর বাড়তি বোঝা চাপছে।খবর আইবিএননিউজ।

সূত্র জানায়, আগামী দিনে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেও নাগরিকত্ব অনিশ্চিত জেনেও অনেক বাংলাদেশি দম্পতি এখানে সন্তান জন্ম দিতে আসছেন। তারা মনে করছেন, আদালতে বিষয়টি আটকে গেলে তারা সন্তানের নাগরিকত্ব লাভ করতে সক্ষম হবেন। তবে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। একজন দেশপ্রেমিক আমেরিকান বলেন, ভিন দেশ থেকে এসে এ দেশে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া অনুচিত। কারণ, এতে এ দেশের নাগরিকদের অধিকার খর্ব হয়। তিনি আরও বলেন, অনেকে হাসপাতালে সন্তানের জন্ম হওয়ার পর বিলটা পর্যন্ত পরিশোধ করেন না। কারণ এ দেশে আসা রোগীর চিকিৎসা ও সেবা দেওয়া হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গেই বিল নেওয়া হয় না।

চিকিৎসা শেষে বাসায় বিল পাঠানো হয়। তত দিনে যারা এখানে সন্তান জন্ম দিতে আসেন, তারা বাচ্চার সোশ্যাল সিকিউরিটি কার্ড, পাসপোর্ট সবকিছু নিয়ে দেশে চলে যান। এরপর সন্তান বড় হলে আবার এখানে আসেন। তিনি যে বিল বাকি রেখে গেছেন, সেটি ধরা পড়ে কয়েক মাস পর, যখন বিল পাঠানো হয় তখন। কারণ তিনি যে ঠিকানায় ছিলেন, ওই ঠিকানায় বিল পাঠানো হয়। সেখানে তাকে পাওয়া যায় না। সুতরাং বিলটি বকেয়া রয়ে যায়। ডেট কালেক্টরের কাছে পাঠানো হলেও অর্থ আদায় করা সম্ভব হয় না। কারণ তারা এ দেশের ভেতরেই নেই। এই সুযোগ নিয়ে অনেকেই এখানে এসে সন্তান জন্ম দিয়ে সিটিজেনশিপ নিয়েছেন। বিষয়টি অনৈতিক। এটি কোনো সৎ ও বিবেকবান লোকের করা উচিত নয়।

এ বিষয়ে একজন অ্যাটর্নি বলেন, এ দেশে সন্তান জন্ম নিলেই আমেরিকান নাগরিকত্ব পাবে কি না, এটা এখনো বলা যাবে না। কেউ জন্ম নিলে তখন সব প্রক্রিয়া সম্পন্ন করার পর বিষয়টি বোঝা যাবে যে তাকে সোশ্যাল সিকিউরিটি নম্বর ও পাসপোর্ট দেওয়া হচ্ছে কি না, জন্মসনদে তাকে আমেরিকার সিটিজেন লেখা হয় কি না। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 6 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 19 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 19 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 19 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 19 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 19 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক