admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২০ ১:১৩ অপরাহ্ণ
করোনাভাইরাসের কারণে বিশ্ব প্রায় অচল। এর মধ্যে দেশে দেশে চলছে লকডাউন। পৃথিবীর প্রায় সব দেশের ধর্মীয় স্থাপনা গুলোতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জনসাধারনের অংশগ্রহণ সীমিত করার পাশাপাশি নেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা উপায়। এর মধ্যে এবছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিত সংখ্যক মুসল্লিকে অনুমতি দেয়ার পরিকল্পনা করছে সউদী আরব। সউদী কর্তৃপক্ষের সূত্রের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সউদী আরব যান। হজ ও বছরব্যাপী ওমরাহ থেকে সউদী সরকারের বছরে আয় হয় অন্তত ১২০০ কোটি মার্কিন ডলার। তবে এবছর করোনা সংক্রমণের কারণে সংশয় দেখা দিয়েছে হজ নিয়ে। সউদীতে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।