হোম
অপরাধ

সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ট্যাক্স ফাঁকিতে চলছিল সেই গাড়ি, নেই ফিটনেস সনদও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২০ ১২:১১ অপরাহ্ণ

সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ট্যাক্স ফাঁকিতে চলছিল- এম কে নিউজ

ফাইল ছবি

সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ট্যাক্স ফাঁকিতে চলছিল সেই গাড়ি, নেই ফিটনেস সনদও। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়া সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ নেই। সেই গাড়ি থেকেই নেমে ঢাকার এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের লোকজন ওয়াসিফকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ ব্র্যান্ড ল্যান্ড রোভারের গাড়িটির নম্বর প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ঘ-১১-৫৭৩৬।

সেই গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানায়, ইনসেটে ইরফান সেলিম জানা গেছে, দীর্ঘদিন ধরে গাড়িটি ব্যবহার করে আসছিলেন হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর (বরখাস্ত) ইরফান। ঘটনার দিনও তিনি ওই গাড়িতেই ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মামলার কারণে গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানায় আটক রয়েছে। সড়কে যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ দেয়া ও রোড ট্যাক্স নেয়ার কাজটি করে থাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির তথ্য বলছে, ২০০৫ সাল থেকে গাড়িটির রোড ট্যাক্স দেয়া হয়নি, ফিটনেস সনদ হালনাগাদ করা হয়নি ২০১০ সাল থেকে।

এ ধরনের গাড়ির ক্ষেত্রে বর্তমানে বছরে ৭৫ হাজার টাকা রোড ট্যাক্স নেয়া হয়, প্রতিবছর নির্দিষ্ট ফি জমা দিয়ে নিতে হয় ফিটনেসের হালনাগাদ সনদ। এ দুটি টোকেন হালনাগাদ করা না হলে নির্ধারিত হারে জরিমানা নেয়ার বিধানও রয়েছে।বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের সময় পাঁচ বছরের ফিটনেস সনদ দিয়ে দেয়া হয়। পরে প্রতিবছর এ সনদ নবায়ন ও ট্যাক্স দিতে হয়। কিন্তু ২০০৫ সালে এই গাড়িটির মালিকানা পরিবর্তনের পর এ দুটি টোকেনের কোনোটিই নেয়নি নতুন মালিক।

জানা গেছে, ২৪৯৫ সিসি ক্ষমতাসম্পন্ন ল্যান্ড রোভারে এ গাড়িটি ইউরোপীয় একটি দেশের দূতাবাসের জন্য শুল্কমুক্ত হিসেবে আনা হয়। দূতাবাস এটি নিলামে তুললে ২০০৪ সালে কিনে নেয় অটোটেক লিমিটেড। ২০০৫ সালে গাড়িটির মালিকানা বদল করা হয়। নিয়ম অনুযায়ী মালিকানা বদলের সময় ক্রেতাকে নিবন্ধনের সময় শুল্ক পরিশোধ করতে হয়। নতুন সড়ক পরিবহন আইনে ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন হালনাগাদ না করা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ নিয়ে চলাচল করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ট্যাক্স টোকেন হালনাগাদ ছাড়া চললেও একই সাজা প্রযোজ্য বলে উল্লেখ রয়েছে।

এ আইনের ২১ ধারায় মালিকানা বদল হলে গাড়ির বিক্রেতাকে ৩০ দিনের মধ্যে জানানো এবং ক্রেতাকে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য বিআরটিএর কাছে আবেদন করতে বলা হয়েছে। ৩০ দিনের মধ্যে নতুন মালিকের নামে নিবন্ধন দেয়ার কথা সংস্থাটির। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ বিষয়ে হাজী সেলিমের ছেলে ইরফান কারাগারে থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, ওই ঘটনার পর পরই রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ। এরপর সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে ওই দিনভর র‍্যাব ও পুলিশের জোর তৎপরতা লক্ষ্য করা যায়। পরে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে তার দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 23 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক