হোম
নির্বাচিত কলাম

ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মী ও জনগণকে সোচ্চার থাকতে হবে-রমেশ চন্দ্র সেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মে, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে যে কাজ করছে, তা সারা বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল বসে নেই, তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মী ও জনগণকে সোচ্চার থাকার আহবান জানান তিনি।

২৪ মে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ রমেশ চন্দ্র সেন বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখব। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের এ সরকারকে প্রয়োজন। তাই আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা পুণরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এজন্য সকলকে ঐকব্যদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশের উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে এবং বিদেশে পাচারও করেছে। তারা দেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ হয়েছে, যা গুনে শেষ করা যাবে না। এসব উন্নয়নের সুফলও জনগণ ভোগ করছে। অতএব আওয়ামী লীগ হচ্ছে জনগণের সরকার, আওয়ামী লীগ আসলেই দেশের চেহেরা পাল্টে যায়। রমেশ চন্দ্র সেন বলেন, আপনারা নিশ্চয়ই জানেন এই পদ্মা সেতু নিয়ে বিএনপি কি ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আজ স্বপ্নের পদ্মাসেতু হয়ে গেছে। এখন জনগণকে আর কষ্ট করে পদ্মা নদী পারপার হতে হবে না, পদ্মা সেতুর উপর দিয়ে অল্প সময়ের মধ্যে এপার থেকে ঐপার, আর ঐপার থেকে এপারে যাতায়াত করতে পারবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করতে হবে। এজন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান  জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ইকরামুল হক একরামের সভাপতিত্বে ও নব-নির্বাচিত পৌর কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। এছাড়াও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ ফ ম গোলাম ফারুক রুবেল, অ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ। এর আগে ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি ও পৌর আওয়ামী লীগের অধিনে গঠিত পৌরসভার ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক