admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে। অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল ১১ ডিসেম্বর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে আজ (১২ ডিসেম্বর) সকালে তার আবারো অবনতি হয়েছে।
আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ জানান, হুজুরের ফুসফুসের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। সেই সমস্যটা এখন জটিল পর্যায়ে এসে পৌঁছেছে। গতকাল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো। চোখ খুলে আমাদের দিকে তাকিয়েছিলেন। কিন্তু আজ (শনিবার) সকাল থেকে আবারও তার অবনতি হচ্ছে। সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই আল্লামা নূর হোসাইন কাসেমী ঢাকা মহানগর আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন নূর হোসন কাসেমী। আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনাইদ বাবুনগরী।