হোম
দুর্ঘটনা

শেরপুর জেলায় দুর্গাপূজার মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শেরপুর জেলায় দুর্গাপূজার মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হলে তৎক্ষণাৎ যা করবেন এবং যা করবেন না। আজ শেরপুর জেলায় দুর্গাপূজার মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল পটুয়াখালীতে এক দম্পতি মারা গেছেন, চুয়াডাঙ্গায় একজন আইনজীবী এবং খুলনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর প্রায়ই পাওয়া যায়। বাড়িঘরের খুব কাছে দিয়ে যাওয়া নাড়িভুঁড়ির মতো পেঁচানো বিদ্যুতের তার এরকম অনেক দুর্ঘটনার কারণ। কিন্তু কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার আশপাশে যারা থাকেন – প্রায়শই তারা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানেন না। অনেকেই ঘাবড়ে যান। কিন্তু খুব সহজ কিছু বিষয় জানা থাকলে বহু মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

নিজেকে বাঁচিয়ে অন্যকে সহায়তাঃ এরকম বহু ঘটনা রয়েছে যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পাশের মানুষটি তাকে বাঁচাতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছেন। অগ্নিকাণ্ড এবং দুর্যোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ বলছেন, বৈদ্যুতিক দুর্ঘটনায় সবচেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এতে আক্রান্ত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে যাবেন। কিন্তু সংযোগ বন্ধ করা সম্ভব না হলে, কোনভাবেই নিজে খালি হাতে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। পায়ে জুতো বা স্যান্ডেল পরে, শুকনো কাঠের টুকরো, বাঁশ, রাবার দিয়ে তৈরি কোনকিছু দিয়ে, দূরত্ব বজায় রেখে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে।

সেটি করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে জোরে আঘাত করে ফেলেন অনেকে – যা করা যাবে না, বলছেন বিশেষজ্ঞরা।
কোনভাবেই ধাতব এবং ভেজা কিছু ব্যবহার করা যাবে না। এর কোন কিছুই করা সম্ভব না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসে খবর দেয়া উচিৎ। ভেজা যায়গায় ঘটনাটি ঘটলে নিজেকে বাঁচাতে সেখান থেকে সরে যাওয়াই ভাল।

বিদ্যুৎস্পৃষ্ট হলে যেসব শারীরিক সমস্যা হয়ঃ ক্রিটিকাল কেয়ার এবং ইমারজেন্সি মেডিসিন’ বিশেষজ্ঞ ডা. রাগিব মনজুর বলছেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে সবচেয়ে বড় শারীরিক সমস্যা দুটো। একটি হলো পুড়ে যাওয়া এবং অন্যটি হল হৃদযন্ত্রের উপরে চাপ সৃষ্টি হওয়া। তিনি বলছেন, অনেক সময় ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি মারাও যেতে পারেন। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হলে স্নায়ুর উপর চাপ তৈরি হয়, আক্রান্ত ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। শরীরের যে অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সেই অংশ অথবা পুরো শরীর অবশ হয়ে যেতে পারে, ঝিমঝিম করতে পারে, শ্বাসকষ্ট, মাথাব্যথা হতে পারে।

তাৎক্ষনিক করণীয় সম্পর্কে জানা থাকলে বহু মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। শাকিল নেওয়াজ বলছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক সমস্যা কতটা গুরুতর হবে তা নির্ভর করে বিদ্যুতের ভোল্টেজের মাত্রা, কতক্ষণ বিদ্যুতের সাথে তার সংস্পর্শ ছিল, তার হার্ট অথবা অন্য কোন শারীরিক সমস্যা আছে কিনা – এসব কিছুর উপরে। এছাড়া বিদ্যুৎ দুই ধরনের, এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি কারেন্ট আকর্ষণ করে টেনে রাখে আর ডিসি কারেন্ট ধাক্কা মেরে ব্যক্তিকে ফেলে দেয়। এসি কারেন্ট বেশি বিপজ্জনক। আবাসিক ভবনে বৈদ্যুতিক দুর্ঘটনা হলে তার ভয়াবহতা কম হয় – কারণ বিদ্যুতের ভোল্টেজ কম থাকে। ঢাকা শহরে অগ্নিকান্ডের ৭৫ শতাংশই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে।

সহজ কিছু প্রাথমিক চিকিৎসাঃ ডা. রাগিব মনজুর বলছেন, আপনার প্রিয়জন কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে মাথা ঠাণ্ডা রাখা জরুরী। তিনি সহজ কিছু প্রাথমিক চিকিৎসার কথা জানিয়েছেন। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন যে আক্রান্ত ব্যক্তির শরীর পুড়ে গেলে, হার্টের সমস্যা হলে, অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে না নেয়া পর্যন্ত তাকে বালিশ ছাড়া মাটিতে একপাশে কাত করে শুইয়ে দিতে হবে। শরীরের কাপড় ঢিলা করে দিতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীরে রক্তসঞ্চালন বাড়াতে মালিশ করে দেয়া যেতে পারে। জিহ্বা উল্টে গেছে কিনা পরীক্ষা করুন, উল্টে গেলে আঙুল দিয়ে তা সোজা করে দিন।

নাক-মুখে কিছু আটকে থাকলে তা পরিষ্কার করে দিতে হবে – তা না হলে আক্রান্ত ব্যক্তির শ্বাসরোধ হয়ে যেতে পারে।
শ্বাসকষ্ট হলে তাকে সিপিআর দিতে হবে – যা বাংলাদেশে অনেকেই পারেন না। আক্রান্ত ব্যক্তির থুতনি ও চোয়াল ধরে মুখ কিছুটা হাঁ করে, সেখানে নিজের মুখ লাগিয়ে জোরে জোরে ফুঁ দিতে হবে। হৃদযন্ত্রের অবস্থানের উপর অনেক জোরে দুই হাত দিয়ে চাপ দিতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ সংযোগে যেসব সতর্কতা দরকারঃ বাংলাদেশে অসতর্কতার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা বেশি ঘটে, বলছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা একেএম শাকিল নেওয়াজ। তিনি বলছেন, প্রায়ই কাটা বিদ্যুতের তার পড়ে থাকে বিভিন্ন যায়গায়। বিদ্যুতের তার, সুইচ এবং সংযোগের জন্য দরকারি অন্যান্য যন্ত্র নিয়মিত পরীক্ষা করা, ত্রুটি থাকলে তা সারিয়ে নেয়া, দরকার হলে তার বা সুইচ ইত্যাদি বদলে ফেলার অভ্যাসও নেই অনেকের। তিনি বলছেন, বিদ্যুতের তার টেপ দিয়ে জোড়া লাগানোর প্রবণতা বন্ধ করতে হবে।

ঘরে যত্রতত্র মাল্টি-প্লাগ ব্যবহার করা উচিত নয়। ঘর যাতে স্যাঁতসেঁতে না থাকে এবং বিদ্যুতের উৎসের কাছাকাছি ভেজা কিছু না থাকে – সেটি নিশ্চিত করতে হবে। শাকিল নেওয়াজ বলছেন, অন্য কোথাও থেকে অবৈধ সংযোগ নেয়ার ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ জোড়া দেয়া তার বৃষ্টিতে ভিজে যায়। শাকিল নেওয়াজ বলছেন, “বিদ্যুতের কাজে খরচ বাঁচানোর চেষ্টা না করে মানসম্পন্ন তার ও বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে হবে।

যত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হবে – সেই চাপ নেয়ার উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করতে হবে। তিনি বলছেন, প্রায়ই দেখা যায় কোন ভবন তৈরির পর ইচ্ছেমত এসি ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বসানো হচ্ছে – যা বিদ্যুতের লোড বাড়িয়ে দেয়। কোন সমস্যা হলে বিদ্যুৎ সংযোগ নিজেই বন্ধ হয়ে যাবে এমন অটোমেটিক সার্কিট ব্রেকার এবং মেইন সুইচ থাকা খুবই জরুরী। সবসময় আর্থিং করা থাকতে হবে। এমনকি কোন অনুষ্ঠান আয়োজনের সময়ও একই ধরনের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক