হোম
আন্তর্জাতিক

শেখ হাসিনার দিল্লিতে থেকেও তার মেয়ের সঙ্গে কেন এখনো দেখা হল না?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেওয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনও দেখাই হয়ে ওঠেনি! ওই টুইটে সায়মা ওয়াজেদ লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না … আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এদিকে, জানতে পেরেছে, সায়মা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন। সে ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি – না কি তাকে ভারতীয় কতৃ‍র্পক্ষ দেখা করার অনুমতি দেয়নি – সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার পাঁচই অগাস্ট যখন নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন। সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন, যার প্রধান কার্যালয় দিল্লিতে এবং সেই সুবাদে তিনি আজকাল বেশিরভাগ সময় দিল্লিতে অবস্থান করেন। যতদূর জানা যাচ্ছে, মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় যোগ দিতে সায়মা ওয়াজেদ ব্যাঙ্ককে গিয়েছিলেন। এছাড়াও তার সে দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও কিছু কাজ ছিল।

কিন্তু শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার ঘন্টাকয়েক পরেই তিনিও দিল্লির উদ্দেশে রওনা দেন বলে জানা যায়। দিল্লিতে ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এদিন সকালে বলেন, সায়মা ওয়াজেদ যেহেতু হু-র আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা – সে কারণেই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনি। প্রথম কথা হল উনি দিল্লিতে কি না, তা আমি জানি না। আর যদি থেকেও থাকেন, উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবের সায়মা ওয়াজেদের আরও একটা পরিচয়ও আছে – আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি”, বিবিসিকে জানান ওই কর্মকর্তা।

ভারত সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে মঙ্গলবার বিকেলে দেশটির পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির পর থেকে আর কোনও মন্তব্য করেনি। তবে, আজ সকালের টুইটে সায়মা ওয়াজেদ আরও লিখেছেন, হু-র আঞ্চলিক পরিচালকের ভূমিকায় তিনি অঙ্গীকারাবদ্ধ থাকছেন – যার মানে হল ওই দায়িত্ব তিনি ছাড়ছেন না এবং দিল্লিতে থেকেই কাজ চালিয়ে যাবেন। ওই একই পোস্টে তিনি ‘প্রিয় বাংলাদেশে’ অজস্র প্রাণহানির জন্য তার হৃদয় ভেঙে যাচ্ছে বলেও লিখেছেন। প্রসঙ্গত, দেশত্যাগ করতে বাধ্য হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এখনও তার ছেলে বা মেয়ে কারোই দেখা হয়ে ওঠেনি।
যতদূর জানা যাচ্ছে, হাসিনা এই মুহুর্তে রয়েছেন দিল্লির কাছে গাজিয়াবাদে ভারত সরকারের আধা-সামরিক বাহিনীর একটি অতিথিনিবাসে।

তার ছেলে জয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-র কাছে ভার্জিনিয়াতে। সেখান থেকেই গত তিন-চারদিনে তিনি বিবিসি-সহ অনেক সংবাদমাধ্যমকে অজস্র সাক্ষাৎকার দিয়েছেন, বুধবার নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন।আর মেয়ে সায়মা ওয়াজেদ গত সপ্তাহ থেকে থাইল্যান্ডে থাকলেও ইতিমধ্যে দিল্লি এসে পৌঁছেছেন, কিন্তু আজ এটা স্পষ্ট হয়ে গেছে যে মার সঙ্গে তারও এখনও দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। হাসিনাকে আপাতত কতটা সময় দিল্লিতে থাকতে হবে বা ভারত থেকে তিনি তৃতীয় কোন দেশের উদ্দেশে রওনা দেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে।

পশ্চিমা কোনও দেশ কিংবা মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছেন, শেখ হাসিনা গত সোমবার যখন ভারতে আসার অনুমোদন (অ্যাপ্রুভাল) চেয়ে দিল্লিতে যোগাযোগ করেন, তখন সেই আসাটা সাময়িক বলে বলা হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, ভারতে তার এই থাকাটা দীর্ঘায়িত হতে পারে। একটানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর পাঁচই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হবার পর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 22 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 22 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 22 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 22 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক