হোম
অপরাধ

শরিয়ত সরকার বয়াতির গানে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে রিমান্ডে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ

Baual-mknewsbd

ফাইল ছবি

শরিয়ত সরকার বয়াতির গানের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখা যায় বাংলাদেশে একজন বয়াতী বা বাউল শিল্পীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় লোকসংগীত শিল্পীদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এর নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন।
পুলিশ বলেছে, টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে গানের আগে দেয়া বক্তব্যে শরিয়ত সরকার নামের এই বয়াতী ইসলামের নবী এবং ধর্ম নিয়ে কটুক্তি করেছেন – এমন অভিযোগে এলাকায় বিক্ষোভ হয় এবং স্থানীয় এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার জের ধরেই মি. সরকারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারের ঘটনায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা বলেছেন, এর মধ্য দিয়ে লোক সংগীতের বিকাশ এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আবারও বাধা সৃষ্টির চেষ্টা করা হলো।

শরিয়ত সরকার বয়াতির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের আগধল্যা গ্রামে। একই গ্রামের ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন। মামলায় অভিযোগ আনা হয়েছে যে, শরিয়ত সরকার বয়তি কয়েকদিন আগে ঢাকার ধামরাই এলাকায় এক অনুষ্ঠানে গানের আগে বক্তব্যে বলেছিলেন, গান-বাজনা হারাম বলে ইসলাম ধর্মে কোনো উল্লেখ নেই। কেউ প্রমাণ দিলে তিনি গান ছেড়ে দেবেন। সেই বক্তব্যের ভিডিও ইউটিউবে দেখেই বাদী এ মামলাটি করেছেন। বয়াতিকে গ্রেফতারের পর টাঙ্গাইলের পুলিশ রোববার তাকে স্থানীয় আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয়। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানের বক্তব্য হচ্ছে, স্থানীয়ভাবে ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ এবং ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে মামলার কারণেই এই বয়াতিকে গ্রেফতার করে অভিযোগের তদন্ত করা হচ্ছে। আল্লাহ, নবী, রাসুল নিয়ে এবং হুজুর সমাজ নিয়ে ৫৯ মিনিটের একটা বক্তব্য দিছে গান গাইতে যাইয়া, ঐ বক্তব্যে প্রেক্ষিতে হুজুর সমাজ বা আলেম সমাজ বিরাট বিক্ষোভ মিছিল করছে এবং গ্রেফতার করার জন্য আমাদের আলটিমেটাম দিছে। তারা মামলাও করেছে। সেজন্য বয়াতিকে গ্রেফতার করা হয়েছে।

লোকজ গানের শিল্পী গ্রেফতার হওয়াটা এক বড় আঘাত এ ঘটনায় শিল্পীদের অনেকে তাদের প্রতিক্রিয়া তুলে ধরে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে একজন লোকজ সংগীত শিল্পীকে গ্রেফতার করায় তারা অবাক হয়েছেন। তারা মনে করেন, যুগ যুগ ধরে লোকজ শিল্পীরা গানের ভাব বা কথা ব্যাখ্যা করার পর সেই গান পরিবেশন করেন। একে কেন্দ্র করে এমন গ্রেফতারের ঘটনাকে একটা বড় আঘাত হিসেবে তারা দেখছেন। আধুনিক এবং লোকজ গানের শিল্পী কৃষ্ণকলি ইসলাম বলছিলেন, কবিগানের লড়াই- এটাতো চিরন্তন শরিয়ত এবং মারফতির একটা লড়াই। তিনি বলেন, এই লড়াইটা বুদ্ধির চর্চার মাধ্যমেই হতো। কিন্তু এবার যেটা হলো, তাতে আবার প্রমাণ হলো যে আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক চর্চা বার বার আহত হচ্ছে।

বাউল গানের একটি আসর

বাউল গানের একটি আসর

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাদের মধ্যে লীনা পারভিন নামে একজন বলছিলেন, এই গ্রেফতারের ঘটনাকে তিনি পুরো সঙ্গীত জগতের ওপর আঘাত হিসেবে দেখছেন। এই বয়াতির যে বক্তব্য, সেটা হচ্ছে ইসলামে গানকে নিষিদ্ধ করা হয়নি, সেটা তুলে ধরেছেন। কারণ আমাদের সমাজে এক ধরণের একটা অপব্যাখ্যা আছে। বয়াতি তার স্টাইলে তার বক্তব্যটা দিয়েছেন।তিনি কিছু প্রশ্ন করেছেন, যার জবাব যুক্তির মাধ্যমে দেয়া যেতো। কিন্তু তা না করে এই গ্রেফতারের মাধ্যমে তাহলে প্রতিষ্ঠা করা হলো যে, এই সমাজে কেউ গান গাইতে পারবে না, বা কেউ কি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে না?

বাউল-বয়াতিরা কি এ ঘটনায় ভীত হয়ে পড়বেন?
বাংলা একাডেমির লোকসঙ্গীত গবেষক সাইমন জাকারিয়া এ ব্যাপারে বিবিসি বাংলাকে বলেন, গ্রামের মানুষ থানায় যেয়ে একজন শিল্পীর বিরুদ্ধে অভিযোগ করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। এর সঙ্গে অন্য ব্যাপার জড়িত – এটা শুধু ধর্মের সাথে শিল্পীর দ্বন্দ্ব না।বাংলাদেশে একসময় এসব বিষয় নিয়ে সিনেমায় গান গাওয়া হয়েছে, কিন্তু এমন অসহিষ্ণুতা দেখা যায় নি। এখন তাহলে কী পরিবর্তন হয়েছে? এ প্রশ্ন করা হলে সাইমন জাকারিয়া বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পরে একটি ধর্মীয় গোষ্ঠী ব্যাপক ভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে, আমাদের সাংস্কৃতিক মনস্তত্ব পরিবর্তিত হয়ে গেছে, আমাদের শিক্ষায় ও প্রশাসনে এসব বিষয় প্রাধান্য পাচ্ছে। হয়তো প্রশাসন যন্ত্রই এ গানকে খুব ভালো চোখে দেখছেন না। বাউল বা বয়াতিদের ওপর এ ঘটনার কতটা প্রভাব পড়বে ? এ প্রশ্ন করা হলে সাইমন জাকারিয়া বলেন ভয়টা সেখানেই। তাদের ওপর মানসিক চাপ পড়বে, তবে তারা থেমে যাবে বলে আমার মনে হয় না।

কী বলছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী?
এসব সমালোচনা-নিন্দা বা অভিযোগ মানতে রাজি নন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগ এলে সেখানে আইন তার নিজস্ব গতিতে চলে। স্বাভাবিক বিকাশের পথে এই সরকার কোনো বাধা সৃষ্টি করে না। লোকজ সংস্কৃতিসহ সব কিছুর পৃষ্ঠপোষকতা এ সরকার করছে। এখন যদি ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি হলেও আইনের আওতায় আসবো। কারণ আইন সবার জন্য সমান। এদিকে, গ্রেফতারকৃত শরিয়ত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আইনজীবী নিয়োগ না করায় তার দিকের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 6 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক