হোম
অপরাধ

লক্ষিপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল অর্থ ও মানবপাচারের অভিযোগে সাজা হলেই এমপি পদ বাতিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১১:০৮ পূর্বাহ্ণ

BD-MP-Papun-mknewsbd

ফাইল ছবি

লক্ষিপুর -২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল অর্থ ও মানবপাচারের অভিযোগে সাজা হলেই এমপি পদ বাতিল।দেশের মানুষ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যস্ত। অদৃশ্য ভাইরাসটি থেকে বাঁচতে পাল্টে ফেলেছে জীবনধারা। করোনাভাইরাসের বাইরের খবর দেশি-বিদেশি মিডিয়ায় গুরুত্বহীন হয়ে পড়েছে। ঠিক সেই সময় দেশের একজন সংসদ সদস্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মিডিয়ায় খবরের শিরোনাম হচ্ছে। মিডিয়ায় খবর হিসেবে তিনি বেশ গুরুত্ব পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিতর্কের ঝড় বইছে। তিনি হলেন, লক্ষিপুর -২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার হয়ে কুয়েতের কারাগারে বন্দি রয়েছেন। কুয়েত সরকার এমপি শহীদ পাপুলের মারাফি কুয়েতিয়া কোম্পানির হিসাব জব্দ করেছে। এর মধ্যে কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৮ কোটি (১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) বাজেয়াপ্ত করেছে।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতের আইন অনুযায়ী মানবপাচার-অর্থ পাচার প্রমাণিত হলে এমপি কাজী শহীদ পাপুলের ৭ বছরের সাজা হবে। সেই সাথে মানবপাচার প্রমাণিত হলে সাজা হবে ১৫ বছর। আর সেক্সুয়াল মানবপাচার প্রমাাণিত হলে সাজা হবে যাবজ্জীবন কারাদন্ড। সাজা হলেই বাংলাদেশ সংবিধান অনুযায়ী কাজী পাপুলের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সংসদ সদস্য নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের সাজা প্রাপ্ত হলে তার পদ বাতিল হবে।

জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, দেশে-বিদেশে যেখানেই হোক ফৌজদারি অপরাধে দুই বছরের সাজা হলেই সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ মনজিল মোরসেদ বলেন, ফৌজদারি অপরাধে যেখানেই সাজা হোক সংসদ সদস্য পদ থাকবে না। কেননা সংবিধানে দেশের কোন উল্লেখ নেই। কোন এমপির সাজা হলেই স্পিকার ব্যবস্থা নিবেন। না নিলে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে।

কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে আরব টাইমস এ তথ্য জানিয়েছে। এমপি পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাব জব্দের জন্য ইতোমধ্যে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছেন সরকারি কৌঁসুলিরা। প্রসিকিউশনের বরাতে পত্রিকাটি লিখেছে, ওই কোম্পানির অ্যাকাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে। যার মধ্যে ৩ মিলিয়ন দিনার কোম্পানির মূলধন। কুয়েতের আইন অনুযায়ী সন্দেহভাজন অর্থ তোলা-স্থানান্তর করা যায় না। আদালতে অপরাধ প্রমাণিত হলে সেগুলো বাজেয়াপ্ত করা যায়।

কাজী পাপুলের হাতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে এমপি পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। এর আগে ৬ জুন গ্রেফতারের পার দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে পাপুল অপরাধ স্বীকার করেছেন এবং সে দেশের কয়েকজন প্রভাবশালীর নাম বলেছেন। কুয়েতি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাপুলের মদদদাতা হিসেবে ইতোমধ্যে সাতজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তাদের মধ্যে কুয়েতের দুজন বর্তমান এবং একজন সাবেক পার্লামেন্ট সদস্যও রয়েছেন। রিমান্ডে পাপুল জানিয়েছেন, তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানির প্রায় ৯ হাজার কর্মী রয়েছে। যাদের অধিকাংশই বাংলাদেশি। লোক নিয়োগে ৩৪টি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে বলেও তথ্য দিয়েছিলেন তিনি।

ইংরেজি দৈনিক আরব টাইমস এবং আরবি দৈনিক আল-কাবাস প্রতিবেদনে বলেছে, এমপি কাজী পাপুল ইস্যুতে কুয়েতে দেশি-বিদেশি নতুন নতুন নামযুক্ত হচ্ছে এবং তা চাঞ্চল্য তৈরি করছে। বিশেষতঃ ‘বাঙালি এমপির কেসটি কুয়েতের রাজনীতি ও প্রশাসনে বাড়তি উত্তাপ তৈরি করেছে। দিনে দিনে এটি কেবলই বিস্তৃত হচ্ছে। পাপুলের স্বীকারোক্তি মতে সন্দেহভাজন ৯ জন কুয়েতি হাই অফিসিয়্যালকে সিআইডি তাদের হেফাজতে নিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট মতে, এক নারীসহ পাপুল কানেকশনে এ পর্যন্ত কুয়েতের সাবেক ও বর্তমান ৩ এমপি, স্বরাষ্ট্র ও জনশক্তি মন্ত্রণালয়ের ৭ শীর্ষ কর্তাসহ মোট ২১ জনকে চিহ্নিত করেছে কুয়েতের সিআইডি। সবাই কড়া নজরদারিতে রয়েছেন। কুয়েতের মিডিয়াগুলো এমপি কাজী শহীদ পাপুলকে ‘মাফিয়া বস’ হিসেবে অবিহিত করেছে।

ব্যবসা পেতে কুয়েতি কর্মকর্তাদের বিলাশবহুল ৫টি গাড়িসহ মিলিয়ন দিনার উপহার দিয়েছেন। আগে কুয়েতি পার্টনারের সঙ্গে ব্যবসা করলেও এ বছরে তিনি একজন মার্কিন ব্যবসায়ীর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন। কুয়েতে আয় করা বেশিরভাগ অর্থই তিনি আমেরিকা পাঠিয়ে দেন। এদিকে, এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারের মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এছাড়া দেশে থাকা তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, কন্যা ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে দুদক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক