admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ০২/০৩/২২ তারিখ দুপুরে আসামী মোঃআব্দুস সামাদ (৪০), সাং- নান্দেড়াই (মজিরত শাহপাড়া), থানাঃচিরিরবন্দর, জেলাঃদিনাজপুর নাবালিকা ভিকটিম (১৩) আসামীর বাড়ীর সম্মুখ দিয়ে যাওয়ার সময় ভিকটিমের মুখ চেপে ধরিয়া ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার বাড়ীতে এসে অভিভাবক কে ঘটনা অবহিত করিলে ভিকটিমের পিতা স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষক মোঃআব্দুস সামাদ (৪০)এর বাড়ীতে তাকে ধরার উদ্দেশ্যে হাজির হলে ধর্ষক মোঃআব্দুস সামাদ (৪০) শুকৌশলেপালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতাবাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং র্যাব-১৩, দিনাজপুরে একটি অভিযোগ দায়ের করেন।র্যাব-১৩, দিনাজপুর অতি দ্রুততার সহিত ঘটনার তদন্তে নামে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করে, কিন্তু ধর্ষক শুকৌশলে বারংবার তার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতে থাকে। অবশেষে বিশেষ পদ্ধতি অবলম্বন করে র্যাব-১৩, দিনাজপুরের একটি চৌকস্ আভিযানিক দল ৩০মার্চ ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন বিন্যাকুড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মোঃআব্দুস সামাদ (৪০), সাং- নান্দেড়াই (মজিরত শাহপাড়া), থানাঃচিরিরবন্দর, জেলাঃদিনাজপুর গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী নাবালিকা ভিকটিমকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী কে চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।